আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ বাংলাদেশ সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বরেণ্য রাজনীতিবিদ মরহুম এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সকাল ৯টা থেকে বাহারমর্দনে ফ্রি চক্ষু ক্যাম্প।
একই দিন বাদ জুমা মৌলভীবাজার পশ্চিম বাজার জামে মসজিদে মরহুম এম সাইফুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়া ৫ সেপ্টেম্বর, শনিবার সকাল সাড়ে ১০টায় মরহুম এম সাইফুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হবে।
এদিন দুপুর ১২টায় মরহুম এম সাইফুর রহমানের পরিবার ও এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানগুলোতে মরহুম এম সাইফুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য এম নাসের রহমান এমপির পক্ষ থেকে সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানিয়েছেন- মৌলভীবাজার জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক- মনোয়ার আহমেদ রহমান।