জোবায়ের আহমদ, সদর উপজেলা প্রতিনিধি:
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেছেন, সীমান্ত দিয়ে আসা মাদক চোরাচালানী বন্ধে ইতোমধ্যে টাক্স ফোর্স গঠন করা হয়েছে। সবাই মিলে মৌলভীবাজার জেলাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করে একটি মডেল জেলা হিসাবে গড়ে তোলা হবে। তিনি অপর এক প্রশ্নের জবাবে বলেন, জনগনকে সাথে নিয়ে নিষিদ্ধ সংগঠনের মোকাবেলা করবে বিএনপি।
তিনি রোববার দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসন, আয়োজিত আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় বিষয়ক প্রথম সভায় যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এর সভাপতিত্বে প্রথম সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন মিটু, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম, জেলা বিএনপি আহবায়ক মোঃ ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাবৃন্দ।