আব্দুল বাছিত খান,মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০৮ পিস ই*য়া*বা ট্যাবলেটসহ শিপন মিয়া (২৫) নামে এক ব্যক্তিকে গ্রে*ফ*তা*র করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) রাতে শ্রীমঙ্গল থানাধীন ১নং মির্জাপুর ইউনিয়নের ছাত্রাবট গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রে*ফ*তার শিপন মিয়া ওই গ্রামের লুৎফুর মিয়া ওরফে লুতুর ছেলে। এ সময় তাঁর কাছ থেকে ই*য়া*বা বিক্রির নগদ ২৯ হাজার ৭৬০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সঞ্জয় শর্মার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ছাত্রাবট গ্রামের একটি বসতঘরে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে শিপন মিয়াকে আটক করা হয়। পরে তাঁর দেহ ও বসতঘর তল্লাশি করে পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ৫৮ পিস এবং বসতঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে আরও ৫০ পিস ই*য়া*বা উ*দ্ধা*র করা হয়। সব মিলিয়ে ১০৮ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতার শিপন মিয়া ও পলাতক অপর ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।