শেখ সাজেদুল হক(বোরাক): মাদারীপুরের রাজৈরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭৫ গ্রাম গাঁজাসহ রতন বাড়ৈ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ আমিনুল ইসলামের নেতৃত্বে (এসআই) মো. আলী হাসানের সহযোগিতায় পুলিশের একটি চৌকস টিম উপজেলার খালিয়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭৫ গ্রাম গাঁজাসহ রতন বাড়ৈকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রতন বাড়ৈ রাজৈর উপজেলার খালিয়া দক্ষিণপাড়ার বাসিন্দা। তিনি মৃত রাজ্যশ্বর বাড়ৈর ছেলে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।