নিজস্ব প্রতিবেদক :
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, সাহসিকতা, নেতৃত্ব ও জাতীয় ঐক্যের আদর্শ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোঃ রবিউল আওয়াল বিপ্লব।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর কমিটির সহ-সভাপতি আহসান হাবিব, আরিফ উদ্দিন আহমেদ, হেমায়েত হোসেন সোহরাব, মুহাম্মদ জানে আলম চৌধুরী, এস এম আমিনুল চৌধুরী ও হাসান মাহমুদ; সিনিয়র সাধারণ সম্পাদক খালিদুরজ্জামান; যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালহা, শাহ্ আ ন ম আবদুল্লাহ আল মেহদী, লুৎফর রহমান খন্দকার ও শাকিয়া ইসলাম; সহ-সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম, কাজী মনজুরুল মান্না ও বারিশ আদিত্য; দপ্তর সম্পাদক ফাহাদ আক্তার রুহিত; সহ-দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম; অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মাহমুদুল কবির; সহ-অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক দেবব্রত সাহা; প্রশিক্ষণ ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন; সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মামুনুর আজাদ; প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুজ্জামান মিন্টু, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজা আহমেদ তালুকদার; বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবরিন আনোয়ার পার্থ; সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তানভীর ইসলাম; সহ-জনসংযোগ বিষয়ক সম্পাদক মোঃ জমিরুল হক চৌধুরী এবং নির্বাহী সদস্য মোল্লা মোহাম্মদ সেলিম, মোফাজ্জল হোসেন, মোঃ জসিম উদ্দিন,শফিকুল ইসলাম ও মোঃ রনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানার সিনিয়র সহ-সভাপতি আরিফ মুহাম্মদ বিন শফি ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক অনামিকা রহমান; হাতিরঝিল থানার সভাপতি গাজী নাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক এম এ জলিল খান।
এছাড়াও তুরাগ, উত্তরা পূর্ব, ক্যান্টনমেন্ট,বিমানবন্দর থানা, মিরপুর, কাফরুল, উত্তরখান, দক্ষিণখান, পল্লবী, দারুসসালাম, আদাবর ও মোহাম্মদপুর থানাসহ ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা ও ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
৭ই নভেম্বরের চেতনা হোক জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রেরণা।