লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
মাদক ব্যবসা, মাদকের আড্ডা, অসামাজিক কার্যকলাপ ও অন্যের জমিতে বাড়ী-ঘর নির্মাণের সময় চাদাঁ দাবী সহ নানান অপরাধের স্বীকার লক্ষ্মীপুর পৌর এলাকার ৩ নং ওয়ার্ডবাসী। অনেক সামাজিক সংগঠনগুলো এমন অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা, মহড়াও দিচ্ছে। প্রশাসন মাঝে-মধ্যে টহল দিচ্ছে। তবুও থেমে নেই অসৎ ও চাদাঁবাজ, মাদক কারবারিরা। সরকারি খাস সম্পত্তি জবর দখলের মত অন্যায়ও হচ্ছে মর্মে অভিযোগ রয়েছে। অতিষ্ঠ লক্ষ্মীপুর পৌর এলাকার ৩ নং ওয়ার্ডবাসী সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী সবুজ, সিরাজ পাইকারি ইয়াবা ছড়িয়ে দিচ্ছে ওয়ার্ডজুড়ে। পাইকবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রেনু মাঝি বাড়ীর মৃত ফজল হকের পুত্র সিরাজ (আনন্দ গাড়ীর চালক), জামাল খাঁ এর পুত্র সবুজ (একাধিক মাদক মামলার আসামি) বিভিন্ন মাধ্যমে এলাকায় মাদক পৌঁচে দিচ্ছে নেশাগ্রস্থ যুব -কিশোরদের হাতে। এতে নোংরা হচ্ছে সমাজের পরিবেশ। ধীরে ধীরে নিস্তেজ হচ্ছে যুব সমাজ। তাছাড়াও সিরাজ ও রেনু মাঝি বাড়ীর সাইদুল হকের পুত্র আলমগীর এলাকায় মানুষের ঘর বাড়ী নির্মাণের সময় চাদাঁ দাবী করারও অভিযোগ রয়েছে। আলমগীর লক্ষ্মীপুর কাকলী স্কুলে শিক্ষকতা পেশায় নিযুক্ত। রেনু মাঝি বাড়ীর মৃত. আব্দুল কাদের এর পুত্র তাজুল ইসলাম এর বিরুদ্ধেও চাদাঁবাজী,অসামাজিক কাজের অভিযোগ রয়েছে।
এ ব্যপারে অভিযুক্তদের ব্যক্তব্য জানতে চাইলে তারা কথা বলতে নারাজ।
স্থানীয়রা এ বিষয়ে প্রশাসন সহ সর্ব মহলের হস্তক্ষেপ কামনা করেন।