মোঃ মোত্তালিব সরকার, উত্তরবঙ্গ ব্যুরো প্রধান:
বগুড়ার শেরপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ একরামুল হোসাইন (পিপিএম)। তাঁর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শেরপুর থানার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের পুলিশি সেবা পাওয়ার ক্ষেত্রে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।
জানা যায়, গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে বগুড়া জেলা পুলিশের এক প্রশাসনিক আদেশে তাঁকে শেরপুর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি বগুড়া পুলিশ অফিসের ওআর হেডকোয়ার্টার্সে কর্মরত ছিলেন। অক্টোবরের শেষদিকে তিনি শেরপুর থানায় নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করেন।
নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণের পর থেকেই মানবিক পুলিশিং, সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং পেশাগত দায়িত্ব পালনের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার প্রত্যাশা করছেন স্থানীয় সচেতন মহল।
একজন পুলিশ কর্মকর্তার সবচেয়ে বড় দায়িত্ব শুধু অপরাধ নিয়ন্ত্রণ নয়, বরং বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং আইনের আশ্রয়প্রার্থীকে যথাযথ সেবা নিশ্চিত করা। ওসি মোঃ একরামুল হোসাইনের আচরণ ও কর্মপদ্ধতি মধ্যেই সব গুণগত মান পরিলক্ষতো হয় বলে অনেকে বলছেন।
থানায় কোনো ভুক্তভোগী অভিযোগ নিয়ে এলে তাঁর কথা মনোযোগ দিয়ে শোনা, সমস্যার গুরুত্ব অনুধাবন করা এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা—এমন প্রত্যাশাই সাধারণ মানুষের। একজন অসহায় মানুষ যখন ন্যায়বিচারের আশায় থানায় আসেন, তখন তাঁর সঙ্গে মানবিক আচরণ করা পুলিশের দায়িত্বেরই অংশ আর এই পথটাই বেছে নিয়েছেন শেরপুর থানার নবাগত ওসি।
নবাগত ওসি বলেন,আইন সবার জন্য সমান—এই নীতির বাস্তব প্রতিফলন ঘটানো একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অপরাধী যতবারই অপরাধ করুক কিংবা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে যত প্রভাবশালীই হোক, অপরাধের অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পেশাগত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশের দায়িত্বশীল তথ্য প্রদান এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের সামনে প্রকৃত চিত্র তুলে ধরা সম্ভব।
ওসি মোঃ একরামুল হোসাইনকে সাংবাদিকবান্ধব কর্মকর্তা হিসেবে উল্লেখ করে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ইতিবাচক প্রভাব তৈরি হয়েছে । গণমাধ্যমকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে তথ্যের স্বচ্ছতা ও পেশাগত সহযোগিতা অব্যাহত রাখবে বলেই অনেকের ধারণা।
শেরপুর একটি গুরুত্বপূর্ণ জনবহুল উপজেলা।দেশের অনেক জলার সঙ্গে তুলনা করা যায়। প্রতিদিন নানা প্রয়োজনে অসংখ্য মানুষ থানায় আসেন। কেউ আসেন অভিযোগ নিয়ে, কেউ আসেন নিরাপত্তার প্রয়োজনে, আবার কেউ আসেন কোনো বিপদে পড়ে পুলিশের সহযোগিতা নিতে।
তাই থানার প্রতিটি সেবা যেন হয় সহজ, হয়রানিমুক্ত, মানবিক ও আইনসম্মত—এটাই সাধারণ মানুষের প্রত্যাশা।
ওসি মোঃ একরামুল হোসাইন (পিপিএম) যদি তাঁর দায়িত্ব পালনে মানবিকতা, সততা, নিরপেক্ষতা এবং অপরাধের বিরুদ্ধে আপসহীন অবস্থান বজায় রাখতে পারেন, তাহলে শেরপুর থানার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।
একজন পুলিশ কর্মকর্তার প্রকৃত পরিচয় তাঁর পদবি কিংবা ক্ষমতায় নয়; বরং তাঁর আচরণ, দায়িত্ববোধ, ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা এবং বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই ফুটে ওঠে।
ওসি মোঃ একরামুল হোসাইন তাঁর কর্মের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যকার দূরত্ব কমিয়ে একটি জনবান্ধব, মানবিক ও অপরাধমুক্ত শেরপুর গড়তে কার্যকর ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা সবার।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply