সংবাদ শিরোনাম:
নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত শ্রীবরদীতে ভারতীয় কসমেটিকসসহ সিএনজি জব্দ, ব্যবসার নেপথ্যে কারা? বগুড়ার শেরপুরে এক কাপ চা আর এক টুকরো রুটির আশায় থানায় সাংবাদিক পরিচয়ে রাতভর অবস্থান, প্রশ্নের মুখে পেশার মর্যাদা! শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল – ঢাকা মহানগর উত্তরের পুষ্পস্তবক অর্পণ শিবগঞ্জের কাঠগাড়া জোনাবিয়া দাখিল মাদ্রাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজৈরে ১৫০ পিস ইয়াবা ও ৭৫ গ্রাম গাঁজা সহ একজন গ্রেপ্তার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা প্রতিযোগিতায় উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার চার শিক্ষার্থীর সাফল্য তদন্তে বিশেষ সাফল্য, পুরস্কৃত শ্রীমঙ্গল থানার এসআই পারভেজ ভূইয়া আবারও শ্রেষ্ঠ ওসি মৌলভীবাজার সদরের সাইফুল ইসলাম। অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবায় কৃতিত্বের স্বীকৃতি
নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

মোঃ তরিকুল ইসলাম (অনিক),নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর বাস স্ট্যান্ড এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সুমাইয়া আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
৯ নভেম্বর সোমবার আনুমানিক সকাল ৯ টা ৩০ মিনিটের মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

​নিহত সুমাইয়া আক্তার কুমিল্লার মুরাদনগর উপজেলার রোয়াচালা দক্ষিণপাড়ার আমির হোসেনের মেয়ে। তিনি নবীনগরের রসুল্লাবাদ গ্রামে এক নিকটাত্মীয়ের বাড়িতে থেকে নবীনগর সরকারি কলেজে পড়াশোনা করতেন।

​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে সুমাইয়া অটো রিকশায় চড়ে কলেজে যাচ্ছিলেন। অটো রিক্সাটি নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাদের অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে অটো থেকে রাস্তায় পড়ে যান সোমাইয়া। এ সময় নিয়ন্ত্রণহীন ওই মোটরসাইকেলটি তার শরীরের ওপর দিয়ে চলে যায় এবং চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

​পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘাতক মোটরসাইকেল ও এর চালককে শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!