শেখ সাজেদুল হক(বোরাক): মাদারীপুরের রাজৈরে গাছের ডালপালা ছাঁটাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন বেপারী ওরফে মন্টু (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুর ১ঘটিকার দিকে রাজৈর পৌরসভার নরাকান্দি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
নিহত ইমন বেপারী নরাকান্দি এলাকার খলিল বেপারীর ছোট ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে প্রতিবেশী চুন্নু ব্যাপারীর একটি গাছের মগডালে উঠে ডালপালা কাটছিলেন মন্টু। এ সময় গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে গুরুতর আহত হয়ে গাছ থেকে নিচে পড়ে যান তিনি।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও স্বজনেরা দ্রুত তাঁকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, মন্টু ছিলেন হাসিখুশি ও মিশুক স্বভাবের তরুণ। অল্প বয়সেই তাঁর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
এদিকে, মৃত্যুর কারণ নিশ্চিত করতে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজৈর থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply