সংবাদ শিরোনাম:
শিবগঞ্জের কাঠগাড়া জোনাবিয়া দাখিল মাদ্রাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজৈরে ১৫০ পিস ইয়াবা ও ৭৫ গ্রাম গাঁজা সহ একজন গ্রেপ্তার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা প্রতিযোগিতায় উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার চার শিক্ষার্থীর সাফল্য তদন্তে বিশেষ সাফল্য, পুরস্কৃত শ্রীমঙ্গল থানার এসআই পারভেজ ভূইয়া আবারও শ্রেষ্ঠ ওসি মৌলভীবাজার সদরের সাইফুল ইসলাম। অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবায় কৃতিত্বের স্বীকৃতি কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, ৮ জন আটক শ্রীমঙ্গলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার- ১ মাদারীপুরে মাদকাসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতন মূলক সভা কোতয়ালীতে ৩ শতাধিক গ্রেফতার
শিবগঞ্জের কাঠগাড়া জোনাবিয়া দাখিল মাদ্রাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শিবগঞ্জের কাঠগাড়া জোনাবিয়া দাখিল মাদ্রাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

তহিদুল ইসলাম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও যথাযোগ্য ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের কাঠগাড়া জোনাবিয়া দাখিল মাদ্রাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ নাত ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সকাল দশটায় মাদ্রাসা মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কাঠগাড়া জোনাবিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন সহ সুপার রেজাউল করিম, মোজাম্মেল হোসেন ও শফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক মোছাঃ সাবিনা খাতুন, মোছাঃ নার্গিস আক্তার, শ্রী বিদ্যুৎ কুমার, শহিদুল ইসলাম, রিপন মিয়া, সারোয়ার হোসেন, আব্দুর রউফ ও নাসরিন আক্তার প্রমুখ। আলোচনা সভা শেষে ইসলামী সংগীত ও দেশাত্মবোধক গান প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!