সংবাদ শিরোনাম:
রাজৈরে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক যুবকের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ নূরে আলম ওয়ারি ট্রাফিক বিভাগের নতুন ডিসি  আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস পেশাগত দক্ষতা ও সাফল্যে প্রশংসিত শেরপুর থানার তদন্ত কর্মকর্তা জয়নুল আবেদীন মানবিক পুলিশিং ও নিরপেক্ষ আইন প্রয়োগের প্রত্যাশা: শেরপুর থানায় ওসি একরামুল হোসাইনের নতুন কর্মযাত্রা ভূমিদস্যু, চাদাঁবাজী ও মাদকের ভয়াবহতায় অতিষ্ঠ লক্ষ্মীপুর পৌর ৩ নং ওয়ার্ডবাসী বিএনপির দুঃসময়ে নেতাকর্মীদের আস্থার প্রতীক জি এম সিরাজ, রাজনৈতিক ত্যাগ ও মানবিকতায় শেরপুর-ধুনটের প্রিয় মুখ মাদারীপুর রাজৈরে ৭০০ পিস ইয়াবা সহ তিন জন কে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করেছে, মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শেরপুরে হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ভ্রাম্যমাণ আদালতে ৩ লাখ টাকা জরিমানা দীর্ঘ প্রতীক্ষার অবসান, বগুড়ার শেরপুর সাব-রেজিস্ট্রি অফিসে স্থায়ী সাব-রেজিস্ট্রারের যোগদান
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেঞ্চ ইউনিয়নের করইতলা বাজারে দোকানঘর নিয়ে বিরোধের জেরে হয়রানি, দখল ও হুমকির অভিযোগ উঠেছে দেবর সঞ্জয় দাসের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন পুষ্প রানী দাস।

পুষ্প রানীর অভিযোগ, তাঁর স্বামী বিজয় চন্দ্র দাসের সম্পত্তিতে থাকা দোকানঘর দখলে নেওয়ার পাশাপাশি তাঁকে ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা করেছেন সঞ্জয় দাস। একই সঙ্গে বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হচ্ছে। এতে তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চরলরেঞ্চ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের করইতলা বাজারে যাত্রীছাউনিসংলগ্ন দুটি দোকানঘর নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছে। এর মধ্যে একটি দোকানঘর সঞ্জয় দাস এবং অপরটি পুষ্প রানীর স্বামী বিজয় চন্দ্র দাসের দখলে ছিল। তবে গত ৪ নভেম্বর সঞ্জয় দাস দোকানঘরটি দখলে নেন বলে অভিযোগ করেন পুষ্প রানী।

তাঁর আরও অভিযোগ, ওই দিন সঞ্জয় দাসের দোকান থেকে বিভিন্ন আসবাবপত্র ভ্যানগাড়িতে করে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে উল্টো তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে লুটপাটের মামলা করেন সঞ্জয় দাস।

আদালতের নথি পর্যালোচনায় দেখা যায়, সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে সঞ্জয় দাসের করা পৃথক দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি ২০২৬ সালের ১১ আগস্টের ঘটনার উল্লেখ করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় দায়ের করা হয়েছে। অপর মামলাটি ৩ সেপ্টেম্বরের ঘটনার উল্লেখ করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে দায়ের করা হয়।

অন্যদিকে, সম্পত্তি নিয়ে বিরোধ ও হুমকির অভিযোগে পুষ্প রানী দাসও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গত ১ সেপ্টেম্বর লক্ষ্মীপুর কমলনগর থানায় করা তাঁর জিডির নম্বর ৩৫। এতে সঞ্জয় দাসসহ কয়েকজনের বিরুদ্ধে সম্পত্তি ও দোকানঘরসংক্রান্ত বিরোধ এবং হুমকির অভিযোগ উল্লেখ করেন তিনি।

পুষ্প রানীর আরও অভিযোগ, দোকানঘর নিয়ে বিরোধের একপর্যায়ে স্থানীয় বিএনপি নেতা সেকান্দর আলম তাঁকে ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দেন। পরে স্থানীয়ভাবে বিরোধ মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও সঞ্জয় দাস বৈঠকে উপস্থিত হননি। বরং তাঁর পরিবারের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে।

পুষ্প রানী দাস বলেন, ‘আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার স্বামীর সম্পত্তি তারা দখলে নিয়েছে। এখন আমার বিরুদ্ধে মামলা দিয়েছে এবং বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। আমি ন্যায়বিচার ও জীবনের নিরাপত্তা চাই।’

এ বিষয়ে বক্তব্য জানতে সঞ্জয় দাসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!