সংবাদ শিরোনাম:
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা প্রতিযোগিতায় উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার চার শিক্ষার্থীর সাফল্য তদন্তে বিশেষ সাফল্য, পুরস্কৃত শ্রীমঙ্গল থানার এসআই পারভেজ ভূইয়া আবারও শ্রেষ্ঠ ওসি মৌলভীবাজার সদরের সাইফুল ইসলাম। অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবায় কৃতিত্বের স্বীকৃতি কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, ৮ জন আটক শ্রীমঙ্গলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার- ১ মাদারীপুরে মাদকাসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতন মূলক সভা কোতয়ালীতে ৩ শতাধিক গ্রেফতার হজ যাত্রী কোটা বাড়ানোর আশ্বাস দিয়েছে সৌদি আরব যুগের সঙ্গে তাল মেলানো, নাকি অন্ধকারের পথে এগিয়ে যাওয়া?
বাংলাদেশ ম্যাচের পরই করোনা ধরা পড়লো নেপাল ম্যানেজারের

বাংলাদেশ ম্যাচের পরই করোনা ধরা পড়লো নেপাল ম্যানেজারের

করোনা আক্রান্ত হয়েছেন নেপাল জাতীয় ফুটবল দলের ম্যানেজার মধুসূদন উপাধ্যায়। নিয়ম মেনে দ্বিতীয় ম্যাচের আগে পুরো নেপাল দলকে কোভিড টেস্ট করানো হয়। গভীর রাতে পরীক্ষার ফলাফল আসে।
তাতে দেখা যায়, নেপাল ম্যানেজারের করোনা পজিটিভ। তাকে দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দলের বাকি সদস্যরা সবাই নেগেটিভ হয়েছেন।
এ নিয়ে বাংলাদেশে দুই ম্যাচের সিরিজ খেলতে আসা নেপাল দলের তিনবার করোনা পরীক্ষা হলো। বাংলোদেশে আসার পর একবার, প্রথম ম্যাচের আগে একবার এবং দ্বিতীয় ম্যাচের আগে আরেকবার পরীক্ষা হলো।
আগামীকাল (বৃহস্পতিবার) নেপাল ফুটবল দল চার্টাড ফ্লাইটে দেশে ফিরে যাবে। তবে করোনার কারণে ম্যানেজারকে আরও তিন-চারদিন থাকতে হবে বাংলাদেশে।
এদিকে নেপাল জাতীয় ফুটবল দলের গোলরক্ষক কিরণ বুধবার দুপুরে বাংলাদেশ থেকে সরাসরি চলে যাচ্ছেন ভারতে। সেখানে আইলিগে পাঞ্জাব দলের হয়ে খেলবেন তিনি।
প্রসঙ্গত, মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও নেপালের মধ্যকার মুজিববর্ষ ফিফা ফ্রেন্ডলি সিরিজের দ্বিতীয় ম্যাচটি ড্র হয়েছে গোলশূন্যভাবে। গত শুক্রবার প্রথম ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছিল অতিথি দলটিকে।
 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!