সংবাদ শিরোনাম:
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা প্রতিযোগিতায় উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার চার শিক্ষার্থীর সাফল্য তদন্তে বিশেষ সাফল্য, পুরস্কৃত শ্রীমঙ্গল থানার এসআই পারভেজ ভূইয়া আবারও শ্রেষ্ঠ ওসি মৌলভীবাজার সদরের সাইফুল ইসলাম। অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবায় কৃতিত্বের স্বীকৃতি কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, ৮ জন আটক শ্রীমঙ্গলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার- ১ মাদারীপুরে মাদকাসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতন মূলক সভা কোতয়ালীতে ৩ শতাধিক গ্রেফতার হজ যাত্রী কোটা বাড়ানোর আশ্বাস দিয়েছে সৌদি আরব যুগের সঙ্গে তাল মেলানো, নাকি অন্ধকারের পথে এগিয়ে যাওয়া?
লালমোহনের ৫ নং ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান আব্দুল হাই হাওলাদার

লালমোহনের ৫ নং ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান আব্দুল হাই হাওলাদার

নিজাম, লালমোহন প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলার ৫ নম্বর লালমোহন ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক চেয়ারম্যান আব্দুল হাই হাওলাদার। সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর অভিজ্ঞতা, সততা ও জনসম্পৃক্ততার বিষয়টি তুলে ধরে স্থানীয়দের মধ্যে তাঁকে নিয়ে আলোচনা চলছে।

আব্দুল হাই হাওলাদার হাওলাদার পরিবারের সন্তান। তাঁর বাবা সোলায়মান হাওলাদারও এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় আব্দুল হাই হাওলাদারও স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে জড়িত।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি ইউনিয়নের বিভিন্ন কার্যক্রমে ভূমিকা রেখেছেন। তাঁর সমর্থকদের মতে, সততা, নিষ্ঠা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী অবস্থানের কারণে তিনি সাধারণ মানুষের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন।

এ ছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে তিনি হামলা, মামলা, জেল ও জুলুমের শিকার হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে দাবি করা হয়েছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আব্দুল হাই হাওলাদারকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা বাড়ছে। তবে নির্বাচনে তাঁর চূড়ান্ত অংশগ্রহণ এবং ভোটারদের সমর্থন কতটা অর্জন করতে পারবেন, তা নির্ভর করবে আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী কার্যক্রমের ওপর।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!