সংবাদ শিরোনাম:
পূজা উদযাপন ফ্রন্টের মৌলভীবাজার পৌর কমিটি গঠন,চন্দন রায় সভাপতি, পাপন সম্পাদক বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন ও দেশীয় সংস্কৃতির দুর্দিন রাজৈরে সেকান্দার আলির হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, ১৪ আসামি খালাস কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মৌলভীবাজারে KSRM রডের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগর চা বাগানে ৫০০ টাকা দৈনিক মজুরি, ভূমির অধিকার ও মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে ঈদে মীলাদুন্নবী (সা:)মাহফিল সম্পন্ন মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা সহ ১ যুবক গ্রেফতার কমলগঞ্জের ধলাই নদীতে পড়ে নিখোঁজ টমটম চালক প্রিতম এরিক কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ওসি তদন্তসহ আহত অন্তত ১০

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ওসি তদন্তসহ আহত অন্তত ১০

মোফাজ্জল হোসেন ঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে শ্রীনগর থানার ওসি তদন্তসহ আহত হয়েছে অন্তত ১০ জন।

১লা সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল সারে ১০ টার দিকে শ্রীনগর উপজেলার যম যম টাওয়ারের সামনে এই সংঘর্ষ হয়।

দলটির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হন। এ সময় আহতদের মধ্যে আব্দুল্লাহ এর কর্মীদের ৪ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং ১ জনকে ঢাকা মেডিকেল ও ১ জন কে মিটফোর্ড হাসপাতাল এ চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সকাল ১০ টায় শ্রীনগরের জমজম টাওয়ার এলাকায় মীর সরফত আলী সপু এবং বিকাল ৪ টায় শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এর আনন্দ মিছিলের কর্মসূচি ছিল। দুই গ্রুপের নেতাকর্মীদের মাঝে
একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যান। পরে শ্রীনগ থানা পুলিশ ও র‍্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!