মো: লুৎফর রহমান খাজা শাহ্: পুলিশ বিভাগের দক্ষ, সফল ও নিষ্ঠাবান কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম
ডিএমপি ওয়ারী ট্রাফিক বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে যোগদান করেছেন। গত ৩ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে তিনি এই পদে স্থলাভিষিক্ত হন। তিনি সাবেক ডিসি মোহাম্মদ আজাদ রহমানের স্থলাভিষিক্ত হলেন। ওয়ারী ট্রাফিক বিভাগে যোগদানের পূর্বে ডিসি মোহাম্মদ নূরে আলম সফলতার সাথে পুলিশের ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের ডিসি হিসেবে কর্মরত ছিলেন ।
নতুন কর্মস্থলে যোগদানের পর গতকাল দৈনিক নব অভিযানের সহকারী সম্পাদক ও নতুন দিন অনলাইনের সিনিয়র সাংবাদিক মোঃ লুৎফর রহমান খাজা শাহ্-এর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। ডিসি মোহাম্মদ নূরে আলম, এ সময় তিনি ওয়ারী বিভাগের ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন জোরদার ও যানজট নিরসনে পরিবহন মালিক সমিতি, পরিবহন শ্রমিক ইউনিয়ন , গাড়ি চালক এবং শ্রমিক নেতাসহ সংশ্লিষ্ট সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করে তার মতামত ব্যক্ত করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply