সংবাদ শিরোনাম:
দীর্ঘ প্রতীক্ষার অবসান, বগুড়ার শেরপুর সাব-রেজিস্ট্রি অফিসে স্থায়ী সাব-রেজিস্ট্রারের যোগদান নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত শ্রীবরদীতে ভারতীয় কসমেটিকসসহ সিএনজি জব্দ, ব্যবসার নেপথ্যে কারা? বগুড়ার শেরপুরে এক কাপ চা আর এক টুকরো রুটির আশায় থানায় সাংবাদিক পরিচয়ে রাতভর অবস্থান, প্রশ্নের মুখে পেশার মর্যাদা! শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল – ঢাকা মহানগর উত্তরের পুষ্পস্তবক অর্পণ শিবগঞ্জের কাঠগাড়া জোনাবিয়া দাখিল মাদ্রাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজৈরে ১৫০ পিস ইয়াবা ও ৭৫ গ্রাম গাঁজা সহ একজন গ্রেপ্তার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা প্রতিযোগিতায় উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার চার শিক্ষার্থীর সাফল্য তদন্তে বিশেষ সাফল্য, পুরস্কৃত শ্রীমঙ্গল থানার এসআই পারভেজ ভূইয়া
দীর্ঘ প্রতীক্ষার অবসান, বগুড়ার শেরপুর সাব-রেজিস্ট্রি অফিসে স্থায়ী সাব-রেজিস্ট্রারের যোগদান

দীর্ঘ প্রতীক্ষার অবসান, বগুড়ার শেরপুর সাব-রেজিস্ট্রি অফিসে স্থায়ী সাব-রেজিস্ট্রারের যোগদান

মোঃ মোত্তালিব সরকার, উত্তরবঙ্গ ব্যুরো প্রধানঃ

দীর্ঘ প্রতীক্ষা ও নানা ভোগান্তির অবসান ঘটিয়ে অবশেষে বগুড়ার শেরপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে স্থায়ী সাব-রেজিস্ট্রার হিসেবে যোগদান করেছেন খালেদা সুলতানা। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে শেরপুর সাব-রেজিস্ট্রি অফিসে যোগদান করেন। তাঁর যোগদানকে কেন্দ্র করে স্থানীয় দলিল লেখকদের মধ্যে আনন্দ ও স্বস্তি দেখা দিয়েছে।

জানা গেছে, নবযোগদানকারী সাব-রেজিস্ট্রার খালেদা সুলতানা এর আগে রাজশাহী জেলার চারঘাটে দায়িত্ব পালন করেছেন। শেরপুরে যোগদানের পর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

দীর্ঘদিন ধরে শেরপুর সাব-রেজিস্ট্রি অফিসে স্থায়ী সাব-রেজিস্ট্রার না থাকায় ব্যাহত হচ্ছিল নিয়মিত দলিল নিবন্ধন কার্যক্রম। অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা সপ্তাহে মাত্র দুই দিন অফিস পরিচালনা করায় জমির দলিল নিবন্ধন করতে এসে অনেককেই দিনের পর দিন অপেক্ষা করতে হতো। এতে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি চরম ভোগান্তিতে পড়তে হতো সাধারণ মানুষকে।

এ নিয়ে গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে শেরপুর সাব-রেজিস্ট্রি অফিসের সামনে স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন করেন ভুক্তভোগী জমির ক্রেতা-বিক্রেতারা। পরদিন ২০ আগস্ট বাংলাদেশ দলিল লেখক সমিতি, শেরপুর উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও কলমবিরতি কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছিল।

সেসময় দলিল লেখক ও সেবাগ্রহীতারা অভিযোগ করেছিলেন, স্থায়ী কর্মকর্তা না থাকায় জমা হওয়া দলিলের বিপরীতে নিবন্ধন কার্যক্রমের গতি কমে যাচ্ছিল। ফলে প্রতিদিন নতুন করে অপেক্ষমাণ দলিলের সংখ্যা বাড়ছিল। শেরপুর উপজেলার ২৩০টি মৌজার জমি-জমাসংক্রান্ত গুরুত্বপূর্ণ নিবন্ধন কার্যক্রম পরিচালিত হয় এই অফিসের মাধ্যমে।

অবশেষে দীর্ঘদিনের সেই সংকটের অবসান ঘটিয়ে খালেদা সুলতানার যোগদানে স্থানীয় দলিল লেখক ও সেবাগ্রহীতাদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, তাঁর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে অফিসের নিয়মিত কার্যক্রম আরও গতিশীল হবে, জমির দলিল নিবন্ধনে দীর্ঘদিনের জট কমবে এবং সাধারণ মানুষ সময়মতো কাঙ্ক্ষিত সেবা পাবেন।

তবে শুধু স্থায়ী কর্মকর্তা যোগদান করলেই হবে না, সেবার মান নিশ্চিত করা, নিবন্ধন কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা এবং সেবাগ্রহীতাদের হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করাও জরুরি।

দীর্ঘদিনের ভোগান্তির পর শেরপুর সাব-রেজিস্ট্রি অফিসে খালেদা সুলতানার যোগদান নিঃসন্দেহে স্থানীয় জনসাধারণের জন্য একটি ইতিবাচক সংবাদ। এখন এলাকাবাসীর প্রত্যাশা, তাঁর দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্বে স্বাভাবিক, স্বচ্ছ ও গতিশীল নিবন্ধন কার্যক্রম ফিরে আসবে এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!