বিশেষ প্রতিনিধি (ইন্জিঃমোঃমিজানুর রহমান):-
মৌলভীবাজারের কুলাউড়া পৌর জামায়াতের শাখাকে সাংগঠনিক থানা হিসেবে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে মো. জাকির হোসেনকে আমীর এবং সাইফুল ইসলাম খানকে সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়েছে।
আজ রুকনদের নিয়ে আয়োজিত এক সমাবেশে মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার এম. শাহেদ আলী কুলাউড়া পৌর শাখাকে সাংগঠনিক থানা হিসেবে ঘোষণা করেন। পরে তিনি নবনির্বাচিত আমীর মো. জাকির হোসেনকে শপথ পাঠ করান।
সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ইয়ামীর আলী, কুলাউড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিম এবং উপজেলা সেক্রেটারি প্রভাষক বেলাল আহমদসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন সাংগঠনিক কাঠামোর মাধ্যমে কুলাউড়া পৌর এলাকায় দলীয় কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে সংশ্লিষ্ট নেতারা আশা প্রকাশ করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply