সংবাদ শিরোনাম:
শিবগঞ্জের কাঠগাড়া জোনাবিয়া দাখিল মাদ্রাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজৈরে ১৫০ পিস ইয়াবা ও ৭৫ গ্রাম গাঁজা সহ একজন গ্রেপ্তার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা প্রতিযোগিতায় উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার চার শিক্ষার্থীর সাফল্য তদন্তে বিশেষ সাফল্য, পুরস্কৃত শ্রীমঙ্গল থানার এসআই পারভেজ ভূইয়া আবারও শ্রেষ্ঠ ওসি মৌলভীবাজার সদরের সাইফুল ইসলাম। অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবায় কৃতিত্বের স্বীকৃতি কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, ৮ জন আটক শ্রীমঙ্গলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার- ১ মাদারীপুরে মাদকাসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতন মূলক সভা কোতয়ালীতে ৩ শতাধিক গ্রেফতার
রাজৈরে ১৫০ পিস ইয়াবা ও ৭৫ গ্রাম গাঁজা সহ একজন গ্রেপ্তার

রাজৈরে ১৫০ পিস ইয়াবা ও ৭৫ গ্রাম গাঁজা সহ একজন গ্রেপ্তার

শেখ সাজেদুল হক(বোরাক): মাদারীপুরের রাজৈরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭৫ গ্রাম গাঁজাসহ রতন বাড়ৈ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ আমিনুল ইসলামের নেতৃত্বে (এসআই) মো. আলী হাসানের সহযোগিতায় পুলিশের একটি চৌকস টিম উপজেলার খালিয়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭৫ গ্রাম গাঁজাসহ রতন বাড়ৈকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রতন বাড়ৈ রাজৈর উপজেলার খালিয়া দক্ষিণপাড়ার বাসিন্দা। তিনি মৃত রাজ্যশ্বর বাড়ৈর ছেলে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!