সংবাদ শিরোনাম:
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা প্রতিযোগিতায় উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার চার শিক্ষার্থীর সাফল্য তদন্তে বিশেষ সাফল্য, পুরস্কৃত শ্রীমঙ্গল থানার এসআই পারভেজ ভূইয়া আবারও শ্রেষ্ঠ ওসি মৌলভীবাজার সদরের সাইফুল ইসলাম। অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবায় কৃতিত্বের স্বীকৃতি কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, ৮ জন আটক শ্রীমঙ্গলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার- ১ মাদারীপুরে মাদকাসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতন মূলক সভা কোতয়ালীতে ৩ শতাধিক গ্রেফতার হজ যাত্রী কোটা বাড়ানোর আশ্বাস দিয়েছে সৌদি আরব যুগের সঙ্গে তাল মেলানো, নাকি অন্ধকারের পথে এগিয়ে যাওয়া?
রামচন্দ্রপুর রাবেয়া বসরী মহিলা মাদ্রাসার উদ্যোগে ৪র্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে

রামচন্দ্রপুর রাবেয়া বসরী মহিলা মাদ্রাসার উদ্যোগে ৪র্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর রাবেয়া বসরী মহিলা মাদ্রাসার উদ্যোগে আগামী ০৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, বুধবার বাদ আসর থেকে এক বিশাল ৪র্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে।
রামচন্দ্রপুর অবস্থিত অধ্যাপক আব্দুল কলেজ সংলগ্ন মাঠে এই ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমিননগরের বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক জনাব আলহাজ্ব মো: মোবারক হোসেন শাহিন শিকদার। এছাড়া প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আমিননগরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব আলহাজ্ব মো: কবির হোসেন।
উক্ত মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন জনাব আলহাজ্ব মো: ইব্রাহিম সাহেব এবং সহ-সভাপতিত্ব করবেন কবি কাজী আবু তাহের ও হাজী মো: জসিম উদ্দিন মেম্বার। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন হযরত মাও. মুফতি শিব্বির আহমেদ (কারী ইব্রাহীম সাহেব (রহ:) এর সু-যোগ্য উত্তরসূরী)।
এ ছাড়াও নসিহত পেশ করবেন হযরত মাওলানা গোলাম মোস্তফা সাহেব, খাদেমুল ইসলাম মাওলানা রুহুল আমিন জিহাদী এবং হযরত মাও. বায়জিদ আহমাদ আল-আজাদী। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন আমিননগরের বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর (জার্মান প্রবাসী) জনাব মো: রমজান মিয়া প্রধান। আমন্ত্রিত ওলামায়ে কেরাম হিসেবে আরও উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট ওলামায়ে কেরামগণ।
আয়োজকদের পক্ষ থেকে উক্ত ইসলামী মহা সম্মেলনে ধর্মপ্রাণ মুসলিম ভাই ও বোনদের দলে দলে যোগদান করে দুনিয়া ও আখিরাতের অশেষ নেকী হাসিল করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!