মো তরিকুল ইসলাম (অনিক).
নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ২১ দিন মেয়াদে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শফিকুল ইসলাম শরীফ এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন হাজী কাউসার।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরীফের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। অর্থ সম্পাদক শ্যামল বর্মন শিমুলের সঞ্চালনায় সভায় উপস্থিত সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্লাবের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়া এবং আগামী ২১ দিনের মধ্যে পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যেই এই অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটি কাজ করবে।
কমিটির অন্য সদস্যরা হলেন— চাঁন বাদশা, শ্যামল বর্মন শিমুল, সাবিনা ইয়াসমিন পুতুল, এ. কে. আমির হোসেন, মোঃ হেদায়েতুল্লাহ, মাসুম মির্জা, রুবেল ভূঁইয়া, দেলোয়ার হোসেন, আবু হাসান আপন, শেখ মিহাদ, শাহরিয়ার লেলিন, সালমান জমাদ্দার, হযরত আলী, মাজারুল ইসলাম বাদল, জাহাঙ্গীর আলম জামাল পাশা, আলামিন, সোহেল, তরিকুল ইসলাম (অনিক), রুমেন সরকার, নাজিম সাফি, খলিল মিঞা, দ্বীন ইসলাম, শংকর সূত্রধর, আতিকুল ইসলাম ও টিপু সুলতান আজাহার।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবীনগরের সাংবাদিকদের পেশাগত ঐক্য রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মানোন্নয়নে এই নবগঠিত আহ্বায়ক কমিটি অত্যন্ত ইতিবাচক ও কার্যকর ভূমিকা পালন করবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply