আব্দুল বাছিত খান,মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে ৮ জনকে আটক করেছে স্পেশাল আর্মড ফোর্স ব্যাটালিয়ন (এসএবি-৯)। গত ২ নভেম্বর বিকেল ৫টার দিকে কুলাউড়া উপজেলার ১১ নং শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকার একটি বসতবাড়ি থেকে তাদের আটক করা হয়। সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল ক্যাম্পের সিপিসি-২-এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ৮ জনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিদের মধ্যে মো. হারিস আলী ও মো. আবুল আলী অপর ছয়জনকে কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পারাপারে সহযোগিতা করছিলেন। পরে আটক ব্যক্তিরা বৈধ পাসপোর্ট, ভিসা কিংবা ভারত গমনের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি বলে জানায় সংশ্লিষ্ট সূত্র। আটক ব্যক্তিদের নাম, পিতার নাম ও ঠিকানা: ১. মো. হারিছ আলী (৩৫), পিতা- আব্দুল খালিক, সাং- সঞ্জরপুর, থানা- কুলাউড়া, জেলা- মৌলভীবাজার।
২. মো. আবুল আলী (৪৫), পিতা- মৃত সৈয়দ মুজীবির আলী, সাং- সঞ্জরপুর, থানা- কুলাউড়া, জেলা- মৌলভীবাজার।
৩. আমিনুর শরীফ (৪২), পিতা- হানিফ শরীফ, সাং- সীতরামপুর, থানা- কাশিয়ানী, জেলা- গোপালগঞ্জ।
৪. মো. মফিজুর শিকদার (৪৩), পিতা- মৃত দবীর উদ্দিন শিকদার, সাং- সীতরামপুর, থানা- কাশিয়ানী, জেলা- গোপালগঞ্জ।
৫. কামরুল মোল্যা (৪৬), পিতা- মেমোরিজ মোল্যা, সাং- ধীরাই, থানা- কাশিয়ানী, জেলা- গোপালগঞ্জ।
৬. ইয়ামিন মোল্যা (৪৫), পিতা- মৃত আব্দুল হাসেম মোল্যা, সাং- ভুলবাড়িয়া, থানা- কাশিয়ানী, জেলা- গোপালগঞ্জ।
৭. সুখলাল বিশ্বাস (৪১), পিতা- মৃত সুশান্ত বিশ্বাস, সাং- ভুলবাড়িয়া, থানা- কাশিয়ানী, জেলা- গোপালগঞ্জ।
৮. মো. জিহাদ সরদার (৪০), পিতা- মৃত মো. এলেম সরদার, সাং- মালিভাতা, থানা- গোপালগঞ্জ সদর, জেলা- গোপালগঞ্জ।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ‘বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩’-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসএবি-৯।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply