সংবাদ শিরোনাম:
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা প্রতিযোগিতায় উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার চার শিক্ষার্থীর সাফল্য তদন্তে বিশেষ সাফল্য, পুরস্কৃত শ্রীমঙ্গল থানার এসআই পারভেজ ভূইয়া আবারও শ্রেষ্ঠ ওসি মৌলভীবাজার সদরের সাইফুল ইসলাম। অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবায় কৃতিত্বের স্বীকৃতি কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, ৮ জন আটক শ্রীমঙ্গলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার- ১ মাদারীপুরে মাদকাসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতন মূলক সভা কোতয়ালীতে ৩ শতাধিক গ্রেফতার হজ যাত্রী কোটা বাড়ানোর আশ্বাস দিয়েছে সৌদি আরব যুগের সঙ্গে তাল মেলানো, নাকি অন্ধকারের পথে এগিয়ে যাওয়া?
বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক শহিদুল হক আর নেই

বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক শহিদুল হক আর নেই

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মোঃ লুৎফর রহমান (খাজা শাহ): কুমিল্লা জেলাধীন মুরাদনগর উপজেলাস্থ বাইড়া মো: আরিফ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, দেবিদ্বার মাদরাসাপাড়ার ‘জয়ভেরি হাউজে’র বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মো: শহিদুল হক আর নেই। মঙ্গলবার দিবাগত রাত ১:৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বারডেম হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮২ বছর।

তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, লিভার ও কিডনিজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম শহিদুল হক সুদীর্ঘ শিক্ষকতা জীবনের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন এবং পেশাজীবী প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি মুরাদনগর প্রেস ক্লাবের সভাপতি, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পরিচালক এবং কুমিল্লা জেলা সম্পাদক পরিষদের সহসভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি তিন দশকেরও বেশি সময় ধরে কুমিল্লা থেকে প্রকাশিত ‘মাসিক জয়ভেরি’ পত্রিকার সম্পাদক পদে অধিষ্ঠিত ছিলেন।

তার মৃত্যুতে মুরাগনগরের মাটি ও মানুষের নেতা, জনন্দিত রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ করকারের ধর্ম মন্ত্রী কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!