আব্দুল বাছিত খান,মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার অক্টোবর মাসের ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ (ওসি) নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম। অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, মামলা নিষ্পত্তি ও সামগ্রিক কর্মমূল্যায়নে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম শ্রেষ্ঠ ওসি মো. সাইফুল ইসলামের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। পুলিশ সুপার বলেন- আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। ভালো কাজের স্বীকৃতি অন্য কর্মকর্তাদেরও সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহিত করবে। পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি মো. সাইফুল ইসলাম বলেন, এ অর্জন শুধু তাঁর একার নয়, সদর থানার সব পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। এ সম্মাননা তাঁকে ভবিষ্যতে জনসেবায় আরও দায়িত্বশীল ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে। উল্লেখ্য, এর আগেও তিনি মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছিলেন। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন থানার পুলিশ পরিদর্শকরা উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply