সংবাদ শিরোনাম:
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা প্রতিযোগিতায় উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার চার শিক্ষার্থীর সাফল্য তদন্তে বিশেষ সাফল্য, পুরস্কৃত শ্রীমঙ্গল থানার এসআই পারভেজ ভূইয়া আবারও শ্রেষ্ঠ ওসি মৌলভীবাজার সদরের সাইফুল ইসলাম। অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবায় কৃতিত্বের স্বীকৃতি কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, ৮ জন আটক শ্রীমঙ্গলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার- ১ মাদারীপুরে মাদকাসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতন মূলক সভা কোতয়ালীতে ৩ শতাধিক গ্রেফতার হজ যাত্রী কোটা বাড়ানোর আশ্বাস দিয়েছে সৌদি আরব যুগের সঙ্গে তাল মেলানো, নাকি অন্ধকারের পথে এগিয়ে যাওয়া?
রাজৈর মোল্লা কান্দি পানিতে ডুবে জমজ দুই বোনের মৃত্যু

রাজৈর মোল্লা কান্দি পানিতে ডুবে জমজ দুই বোনের মৃত্যু

শেখ সাজেদুল হক (বোরাক) স্টাফ রিপোর্টার,

মাদারীপুরের রাজৈর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মোল্লাকান্দি এলাকায় পানিতে ডুবে জমজ দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশুর নাম তাবাসুম ও তাহামিনা তাদের বয়স ছয় বছর। তারা স্থানীয় বাসিন্দা নাসির শেখের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে জমজ দুই বোনের একজন পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে অপর বোনও পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে তাদের দুজনেরই মৃত্যু হয়।

জমজ দুই বোনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ

মেয়ের ছোট চাচা জেলান শেখ সাংবাদিকদের জানান
তাবাসসুম ও তাহমিনা দুপুরে বাড়ির সামনে খেলছিল। গোসল করানোর জন্য তাদেরকে ডাকতে যান মা। তাদেরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

এক পর্যায়ে বাড়ির পুকুরে দুই মেয়েকে ভেসে থাকতে দেখেন তিনি। রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলামের ভাষ্য, এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!