সংবাদ শিরোনাম:
সৌদি আরব সফরে যাচ্ছেন সাংবাদিক মিজানুর রহমান নারীর চিৎকার শুনে ছুটলেন সার্জেন্ট, ছিনতাইকারী আটক করে উদ্ধার করলেন মোবাইল পূজা উদযাপন ফ্রন্টের মৌলভীবাজার পৌর কমিটি গঠন,চন্দন রায় সভাপতি, পাপন সম্পাদক বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন ও দেশীয় সংস্কৃতির দুর্দিন রাজৈরে সেকান্দার আলির হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, ১৪ আসামি খালাস কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মৌলভীবাজারে KSRM রডের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগর চা বাগানে ৫০০ টাকা দৈনিক মজুরি, ভূমির অধিকার ও মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে ঈদে মীলাদুন্নবী (সা:)মাহফিল সম্পন্ন মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা সহ ১ যুবক গ্রেফতার
জাতপাত ও পেশাভিত্তিক বৈষম্য নিরসনে রহিমপুর ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্টিত 

জাতপাত ও পেশাভিত্তিক বৈষম্য নিরসনে রহিমপুর ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্টিত 

আব্দুল বাছিত খান,মৌলভীবাজার:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নে জাতপাত ও পেশাভিত্তিক বৈষম্য নিরসন এবং দলিত ও চা জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নাগরিক উদ্যোগের আয়োজনে
বৃহস্পতিবার ২৭ আগস্ট  সকাল ১১টায় রহিমপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নাগরিক উদ্যোগের প্রজেক্ট অফিসার পরিমল সিং বাড়াইকের সভাপতিত্বে এবং নাগরিক উদ্যোগের ফিল্ড কো-অর্ডিনেটর জিয়ানা মাদ্রাজির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের সদস্য মাহমুদ আলী, ৬নং ওয়ার্ডের সদস্য জাকির হোসেন, ৯নং ওয়ার্ডের সদস্য জুনেদ আহমেদ খান, নাগরিক উদ্যোগের প্রজেক্ট অফিসার মনোজ চন্দ্র তাঁতীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় জাতপাত ও পেশাভিত্তিক বৈষম্য দূরীকরণ, দলিত ও চা জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণ এবং তাদের শিক্ষা, কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে বিভিন্ন করণীয় নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সমাজে বিদ্যমান বৈষম্য দূর করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি দলিত ও চা জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে সরকারি ও বেসরকারি পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক উদ্যোগের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা বৈষম্য নিরসন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সহযোগিতামূলকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!