আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ
মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের উচ্চশিক্ষার পথকে আরও সুগম করার লক্ষ্যে “শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফোরাম” মৌলভীবাজার -এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৮ আগস্ট ২০২৬, মৌলভীবাজার পৌরসভা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়, আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এডভোকেট ড. মোঃ আবু তাহের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বাবুল উদ্দিন খাঁন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটি, সিলেট এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা সংগঠনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তির নগদ টাকা, সম্মাননা স্বারক ও একটি প্রশংসাপত্র তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের সাফল্যে তাদের অভিভাবকদেরও অভিনন্দন জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের সাফল্যের জন্য তাদের অধ্যবসায়, নিষ্ঠা ও পরিশ্রমের প্রশংসা করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগানোর আহ্বান জানান।
বক্তব্য রাখেনঃ- মোঃ জোসেপ আলী চৌধুরী সভাপতি
অভিভাবক শিক্ষক সমিতি {পিটিএ)
আজমনি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজ
শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফোরাম, মৌলভীবাজার এর উপদেষ্টা, আজিজুর রহমান চৌধুরী, সৈয়দ তওফিক আহমদ, এডভোকেট মোস্তাক আহমেদ মম।
নির্বাহী কমিটির সহ-সভাপতি: শাহ্ গিয়াস উদ্দিন, এডঃ বদরুল হোসেন ইকবাল, মো. শাহাদাৎ হোসাইন, আব্দুল আহাদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ আনিসুর রহমান, সহ-সাধারণ সম্পাদক, সৈয়দ শাহীন মিয়া, মো: মুজিবুর রহমান, মো: আব্দুস সালাম, অর্থ সম্পাদক, মো: নূরুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাব্বির আহমদ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক, চৌধুরী মো. মেরাজ।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেনঃ মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সেফুল, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শেখ মাহমুদুর রহমান সহ সংবর্ধিত শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহ প্রদান শুধু তাদের ব্যক্তিগত সাফল্যকে উদ্দীপিত করে না, বরং অন্যান্য শিক্ষার্থীদেরকেও ভালো ফলাফল ও শিক্ষাজীবনে আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করে। শিক্ষার প্রসার ও মেধার বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে শিক্ষা বৃত্তি ও সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।শেষে বৃত্তি ও সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply