সংবাদ শিরোনাম:
নারীর চিৎকার শুনে ছুটলেন সার্জেন্ট, ছিনতাইকারী আটক করে উদ্ধার করলেন মোবাইল পূজা উদযাপন ফ্রন্টের মৌলভীবাজার পৌর কমিটি গঠন,চন্দন রায় সভাপতি, পাপন সম্পাদক বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন ও দেশীয় সংস্কৃতির দুর্দিন রাজৈরে সেকান্দার আলির হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, ১৪ আসামি খালাস কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মৌলভীবাজারে KSRM রডের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগর চা বাগানে ৫০০ টাকা দৈনিক মজুরি, ভূমির অধিকার ও মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে ঈদে মীলাদুন্নবী (সা:)মাহফিল সম্পন্ন মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা সহ ১ যুবক গ্রেফতার কমলগঞ্জের ধলাই নদীতে পড়ে নিখোঁজ টমটম চালক প্রিতম এরিক
ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রীডম (সিএমএফ) এর আয়োজনে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রীডম (সিএমএফ) এর আয়োজনে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ
ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রীডম (সিএমএফ) এর আয়োজনে মৌলভীবাজারে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে জেলা পরিষদ কনফারেন্স রুমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের সাবেক প্রেস মিনিস্টার ও বিবিসি বাংলার সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক আকবর হোসেন। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে সার্টিফিকেট বিতরণ করেন মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান।
ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রীডম (সিএমএফ) এর সভাপতি, দৈনিক মৌলভীবাজার প্রতিদিনের সম্পাদক, যুগান্তর জেলা প্রতিনিধি হোসাইন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও স্টার নিউজের জেলা প্রতিনিধি মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশলায় অন্যান্যদের মধ্যে আলোচক হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হামিদ মাহবুব, দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিনিধি মিজানুর রহমান, যুক্তরাজ্য ভিত্তিক ইংরেজী দৈনিক দ্যা ড্যাজলিং ডনের সম্পাদক মুনজের আহমদ চৌধুরী, সিএমএফ এর সহসভাপতি শাহ নেওয়াজ চৌধুরী সুমন ও সিএমএফ এর সাবেক সহসভাপতি আশরাফ আলী প্রমুখ।

প্রশিক্ষণে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংবাদকর্মী হতে আগ্রহী তরুণরা অংশগ্রহণ করেন। পরে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!