সংবাদ শিরোনাম:
সৌদি আরব সফরে যাচ্ছেন সাংবাদিক মিজানুর রহমান নারীর চিৎকার শুনে ছুটলেন সার্জেন্ট, ছিনতাইকারী আটক করে উদ্ধার করলেন মোবাইল পূজা উদযাপন ফ্রন্টের মৌলভীবাজার পৌর কমিটি গঠন,চন্দন রায় সভাপতি, পাপন সম্পাদক বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন ও দেশীয় সংস্কৃতির দুর্দিন রাজৈরে সেকান্দার আলির হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, ১৪ আসামি খালাস কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মৌলভীবাজারে KSRM রডের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগর চা বাগানে ৫০০ টাকা দৈনিক মজুরি, ভূমির অধিকার ও মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে ঈদে মীলাদুন্নবী (সা:)মাহফিল সম্পন্ন মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা সহ ১ যুবক গ্রেফতার
কমলগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মোবারক র‍্যালি অনুষ্ঠিত

কমলগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মোবারক র‍্যালি অনুষ্ঠিত

আব্দুল বাছিত খান,মৌলভীবাজার:

মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র বরকতময় ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট ২০২৬) সকাল থেকে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ এবং বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে কমলগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা আল ইসলাহ’র ক্বারী মুহাম্মদ মনজুর আহমদের সভাপতিত্বে ও পৌর তালামীযের সভাপতি এনামুল হক তাওহীদের পরিচালনায় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিশ্বমানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ধারণ ও লালন করার মাধ্যমেই সমাজে শান্তি এবং সৌহার্দ্য প্রতিষ্ঠা সম্ভব। প্রিয় নবীর জীবনাদর্শ অনুসরণের মধ্যেই মুসলিম উম্মাহর প্রকৃত সফলতা কল্যাণ নিহিত।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মধ্যে উপস্থিত ছিলেন জেলা আল ইসলাহ সদস্য মাওলানা কাজী আলম চৌধুরী সাহেব, আঞ্জুমানে আল ইসলাহ উপজেলা শাখার সহ-সভাপতি আবু বকর জিয়াব, লতিফিয়া ক্বারী সোসাইটি কামালগঞ্জ উপজেলা শাকার সভাপতি মাওলানা সালেহ আহমদ, কমলগঞ্জ পৌর আল ইসলাহ সভাপতি শাহ মোহাম্মদ মোজাহিদ আলী আজমী, লতিফিয়া ক্বারী সোসাইটির কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আবদুল জলিল, ইয়াকুবীয়া হিফজুল কোরআন বোর্ডের উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল বাছিত আশিকী,সাধারণ সম্পাদক হাফিজ কারী মাওলানা শফিকুল হক, আল ইসলাহ সহ সাধারণ সম্পাদক মাওলানা এ, কে এম শিহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, পৌর আল ইসলাহ সাধারণ সম্পাদক শাহ আবদুল জলিল, উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক মুহাম্মদ শামিম আহমদ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আসহাবুজ্জামান শাওন, মাওলানা মোহাইমিন আহমদ মাওলানা নাছির আহমদ, মাওলানা আবদুর রকিব, কারী হাসান আলী, কমলগঞ্জ পৌর শাখার ০৯ টি ওয়ার্ড ও কমলগঞ্জ ০৯ ইউনিয়নের আল ইসলাহ ও তালামীযে ইসলামীয়া দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে এক বিশাল মোবারক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কমলগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে ‘ইয়া নবী সালামু আলাইকা’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সর্বত্র এলাকা।

অনুষ্ঠানে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আলেম-ওলামা এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। সবশেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!