রিপোর্টস মোঃ কবির হোসেন বিশেষ প্রতিনিধি
কুমিল্লা জেলা দেবিদ্বার থানার ১০ নং দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন পরিষদ দেবিদ্বার,মাদক বিরোধ ও সমাবেশ র্যালি গত ৩১ -আগস্ট ২০২৬ ইং তারিখ রোজ সমবার বিকার ৪ ঘটিকার সময় পদ্মকোট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মকোট গ্রামের কৃতি সন্তান ১০ নং দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হুমায়ন কবির সাহেবের সভাপতিতে মাদক বিরোধী বিষয় এক সমাবেশ আয়োজন করা হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন জনাব মোঃ হুমায়ুন কবির সাহেব ১০ নং দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের চেয়ারম্যান
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ, মোঃ মনিরুজ্জান সাহেব, সাংবাদিক আবুল বাশার সাহেব, পদ্মকোট গ্রামের কৃতি সন্তান জনাব আবু মুসা মেম্বার আব্দুর রশিদ সাহেব পদ্মকোট গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী জনাব ওসমান গনি মোল্লা নাজমুল হাসান , নাগরিক পার্টির নেতা কৃষক লীগ, স্রমিক লীগ, সহ সকল পেশার মানুষ উপস্থিত হয়ে মাদক থেকে কিভাবে আমি বাঁচতে পারব, আমার পরিবার বাঁচতে পারব,আমার ছেলে মেয়েদেরকে কিভাবে নেশাগ্রস্ত থেকে বাঁচাতে পারি,এ বিষয় নিয়ে আলোচনা করেন। পদ্ম কোট বাজার মসজিদের ইমাম সাহেব সুন্দর বক্তব্য করেন যে, মাদক মানুষকে ধ্বংস করে ফেলেন বলে ইমাম সাহেব সুন্দর উপদেশ দিয়ে বলেন যে,পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আস্তে আস্তে নেশাগ্রস্ত থেকে বাঁচতে পারবেন বলে বক্তব্য শেষ করেন। পদ্ম কোট গ্রামের নাজমুল হাসান বলেন মাদক মুক্ত হতে হলে সর্ব প্রথম আমি নিজে মাদক সেবন থেকে বাঁচতে হবে। তখনই আস্তে আস্তে আশেপাশের লোকজনকে সেবন থেকে কিভাবে বাঁচতে পারে সে চিন্তা ভাবনা করতে হবে। না হয় সেবনকারী আরো দিন দিন বেড়ে যাবে বলে
বক্তব্য সমাপ্ত করেন।
মাদকের বিরুদ্ধে অভিযোগ করে বলেন,
পদ্মপুর গ্রামের বর্তমান মেম্বার আবু মুসা( মোল্লা) বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃওসমান গনি ( মোল্ল) আরে অনেক জন লোক সহ অভিযোগ করছেন যে, দেবিদ্বার থানার মধ্যে সবচেয়ে ভয়াবহ এলাকার মধ্যে চিহ্নিতভাবে রয়েছি রাস্তাগুলো একজন প্রবীণ সাংবাদিক বলেন এ রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরাও ভয়ে যাইতে অনেক কষ্ট হয়।আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি। লোকেশন গুলো হচ্ছে মাশিকাড়া, শাকতলা,পদ্ম কোট , রামপুর আংশিক এলাকা
শাকতলা ভুইয়া বাড়ি হয়ে রামপুর মাদ্রাসা পর্যন্ত এই রাস্তা দিয়ে সন্ধ্যা ৭ ঘটিকার সময় থেকে রাত ২টা থেকে ৩টা পর্যন্ত ঐ রাস্তার মধ্যে সেবন করে যাচ্ছে বলে অভিযোগ উঠে আসছে।
মাদকের বিরুদ্ধে দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ বলেন যারা সেবনকারী তাকে ধরে আইনের আওতায় আনলে সে যেই দলের হোক না কেন তাকে ছাড় দেওয়ার ব্যপারে আমি কখনো আপোস করবো না। যারা মাদক সেবনকারীর বিরুদ্ধে অভিযোগ দিবেন তা আমার দপ্তরে গোপন থাকবে বলেই দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান সাহেব বলেন। আরো বলেন সবকিছু বিষয়ে ছাড় পেলে ও সেবনকারী কোন অবস্থায় আমার কাছে ছাড় পাবে না। উল্লেখ করে বলেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যেই আমার দলের যদি হোক মাদক সেবনকারী হয় তার বিষয় ছাড় দেওয়া হবে না। অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন। সর্বপ্রথম আপনি নিজেই মাদক সেবন থেকে ছাড়ুন। দ্বিতীয় পর্যায় আপনার পরিবারদেরকে সেবনকারী থেকে বাচান তৃতীয় পর্যায়ে মোহলার সকলকে সেবনকারী থেকে বাচান পর্যায়ক্রমে গ্রামকে বাঁচান, পরবর্তীতে ইউনিয়নকে বাঁচান।মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিষয় যে, প্রতিশ্রুতি দিয়েছে তা সফল করা সম্ভব হবে। অফিসার ইনচার্জ আরো বলেন মাদক ব্যবসায়ী যারা আছেন তাদের বিরুদ্ধে অভিযোগ করলে, আমি গোপন রাখবো কখনো প্রকাশ করা হবে না বলেই প্রতিশ্রুতি দিয়ে যান। অফিসার ইনচার্জ বলেন। মাদক এমন একটা জিনিস যা পরিবার পরিজন সকলকে ধ্বংস করে ফেলে গোটা দেশকেও ধ্বংস করে ফেলেএক পর্যায়ে অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন ছোট ছোট ছেলেরা বিদ্যালয়ে / মহাবিদ্যালয় লেখা পড়া করে রাত ৭ টা পর কোথায় ছিল যদি মাতা পিতা খবর রাখতেন তা হলে মাদকা সেবন কারী কখন ও হতে পারত না বলে অভিভাবককে দোষারোপ করেন।আজ থেকে সকল পরিবার ৭টা মধ্যে ঘরে আসার জন্য খোঁজ খবর রাখেন।দেখবেন ইয়াবা সেবনকারী দিন দিন কমে আসবে। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান হুশিয়ারি করে বলেন, সেবনকারী আমাদের যে, কেউ হোক না কেন আমার থানায় কোন কর্মকর্তার কাছে ছার পাবেনা।কোন দলের লোক সুপারিশ নিয়া গেলে আমার কাছ থেকে কোনদিন ছাড় পাবেন না বলে যানায়।যে কোন ক্ষমতাসীল দলের লোক হোক কোন আপস করা হবে না। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ বলেন আপনারা প্রত্যেক মহলায় মাদকের বিরুদ্ধে কমিটি করে থানায় একটি লিস্ট উত্থাপন করে আমাদের কাছে লিস্ট দিলে অতি দ্রুত আইনের আওতায় এনে বিচার করব। আরো যানায় মাদকের বিরুদ্ধে সব সময় সজাক থাকবো। এক পর্যায়ে অফিসার ইনচার্জ বলেন
এই অভিযান চলমান থাকবে বলে এই ইউনিয়নের সকল জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়ে যান। এবং বলেন একজন মাদককারী কখনো ভালো লোক হতে পারে নাএ বলে বক্তব্য সমস্ত করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply