সংবাদ শিরোনাম:
নারীর চিৎকার শুনে ছুটলেন সার্জেন্ট, ছিনতাইকারী আটক করে উদ্ধার করলেন মোবাইল পূজা উদযাপন ফ্রন্টের মৌলভীবাজার পৌর কমিটি গঠন,চন্দন রায় সভাপতি, পাপন সম্পাদক বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন ও দেশীয় সংস্কৃতির দুর্দিন রাজৈরে সেকান্দার আলির হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, ১৪ আসামি খালাস কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মৌলভীবাজারে KSRM রডের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগর চা বাগানে ৫০০ টাকা দৈনিক মজুরি, ভূমির অধিকার ও মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে ঈদে মীলাদুন্নবী (সা:)মাহফিল সম্পন্ন মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা সহ ১ যুবক গ্রেফতার কমলগঞ্জের ধলাই নদীতে পড়ে নিখোঁজ টমটম চালক প্রিতম এরিক
এম নাসের রহমান এমপির সঙ্গে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্টিত

এম নাসের রহমান এমপির সঙ্গে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্টিত

আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম. নাসের রহমানের সঙ্গে মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে মৌলভীবাজার জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়। এ সময় জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা, জনগণের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া এবং উন্নয়ন কর্মকাণ্ডে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

মৌলভীবাজারের উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জনপ্রতিনিধি ও জেলা পরিষদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় জেলা বিএনপির সাবেক সহসভানেত্রী রেজিনা নাসের, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, মো. ফখরুল ইসলামসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা পরিষদের সদস্য ও সংশ্লিষ্ট পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!