সংবাদ শিরোনাম:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল – ঢাকা মহানগর উত্তরের পুষ্পস্তবক অর্পণ শিবগঞ্জের কাঠগাড়া জোনাবিয়া দাখিল মাদ্রাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজৈরে ১৫০ পিস ইয়াবা ও ৭৫ গ্রাম গাঁজা সহ একজন গ্রেপ্তার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা প্রতিযোগিতায় উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার চার শিক্ষার্থীর সাফল্য তদন্তে বিশেষ সাফল্য, পুরস্কৃত শ্রীমঙ্গল থানার এসআই পারভেজ ভূইয়া আবারও শ্রেষ্ঠ ওসি মৌলভীবাজার সদরের সাইফুল ইসলাম। অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবায় কৃতিত্বের স্বীকৃতি কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, ৮ জন আটক শ্রীমঙ্গলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার- ১ মাদারীপুরে মাদকাসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতন মূলক সভা
মৌলভীবাজারে ৪৫ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ

মৌলভীবাজারে ৪৫ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ

জুবায়ের আহমেদ : মৌলভীবাজারে ৪৫ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় বিজয় মোদক (২৫) ও বিপুল দেব (৪৫) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজার পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।

উদ্ধার করা মদের মধ্যে রয়েছে ১৬ বোতল ROYAL GRAIN WHISKY, ১৫ বোতল ROYAL STAG WHISKY এবং ১৪ বোতল MAGIC MOMENTS GRAIN VODKA.

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানাধীন পুরাতন হাসপাতাল রোডের দীপ কম্পিউটার অ্যান্ড কার্ড সেন্টারের সামনে এক ব্যক্তি বিদেশি মদ বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। পরে রাত সাড়ে ৭টার দিকে সেখানে এসআই (নিরস্ত্র) হীরক চক্রবর্তীর নেতৃত্বে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার একটি টিম অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে বিজয় মোদককে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগসহ আটক করা হয়। পরে তল্লাশি করে ব্যাগের ভেতর কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৩৭৫ মিলিলিটারের ৬ বোতল ROYAL GRAIN WHISKY উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে বিজয় মোদক জানান, মৌলভীবাজার পৌরসভার পশ্চিমবাজার খেয়াঘাট রোডের সাকের ও জালাল ভবনের তৃতীয় তলায় মা দুর্গা শঙ্খ ভান্ডারের গোডাউনে বিক্রির উদ্দেশ্যে বিদেশি মদ সংরক্ষণ করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের দল সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানে গোডাউনের মালিক বিপুল দেবকে গ্রেপ্তার করা হয়। পরে বিজয় মোদক ও বিপুল দেবের দেখানো মতে গোডাউনে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের ক্যারেট থেকে ৩৭৫ মিলিলিটারের ১০ বোতল ROYAL GRAIN WHISKY ও ১৫ বোতল ROYAL STAG WHISKY এবং একটি টিনের ট্রাংক থেকে ১৪ বোতল MAGIC MOMENTS GRAIN VODKA উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, তারা দীর্ঘদিন যাবত ভারতীয় সীমান্ত থেকে মাদক দ্রব্য এনে মৌলভীবাজার শহরের বিক্রি করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!