সংবাদ শিরোনাম:
পূজা উদযাপন ফ্রন্টের মৌলভীবাজার পৌর কমিটি গঠন,চন্দন রায় সভাপতি, পাপন সম্পাদক বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন ও দেশীয় সংস্কৃতির দুর্দিন রাজৈরে সেকান্দার আলির হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, ১৪ আসামি খালাস কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মৌলভীবাজারে KSRM রডের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগর চা বাগানে ৫০০ টাকা দৈনিক মজুরি, ভূমির অধিকার ও মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে ঈদে মীলাদুন্নবী (সা:)মাহফিল সম্পন্ন মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা সহ ১ যুবক গ্রেফতার কমলগঞ্জের ধলাই নদীতে পড়ে নিখোঁজ টমটম চালক প্রিতম এরিক কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
মুন্সীগঞ্জে জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে বালুমহাল ব্যবস্থাপনা, অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধ এবং নদী-পরিবেশ সংরক্ষণে করণীয় নির্ধারণে জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন, পিপিএম, লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মিজ ফারজানা ববি মিতু, জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
সভায় জেলার বালুমহাল ব্যবস্থাপনা, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, পরিবেশ সংরক্ষণ এবং সরকারি নীতিমালা যথাযথভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় পদ্মা নদীর তীর সংরক্ষণ, নদীর নাব্যতা বজায় রাখা এবং জনস্বার্থে প্রয়োজনীয় স্থানে ড্রেজিং কার্যক্রম শুরুর বিষয়েও গুরুত্বারোপ করা হয়। এসব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়িয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়।
সভায় জেলার নদ-নদী, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!