সংবাদ শিরোনাম:
সৌদি আরব সফরে যাচ্ছেন সাংবাদিক মিজানুর রহমান নারীর চিৎকার শুনে ছুটলেন সার্জেন্ট, ছিনতাইকারী আটক করে উদ্ধার করলেন মোবাইল পূজা উদযাপন ফ্রন্টের মৌলভীবাজার পৌর কমিটি গঠন,চন্দন রায় সভাপতি, পাপন সম্পাদক বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন ও দেশীয় সংস্কৃতির দুর্দিন রাজৈরে সেকান্দার আলির হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, ১৪ আসামি খালাস কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মৌলভীবাজারে KSRM রডের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগর চা বাগানে ৫০০ টাকা দৈনিক মজুরি, ভূমির অধিকার ও মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে ঈদে মীলাদুন্নবী (সা:)মাহফিল সম্পন্ন মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা সহ ১ যুবক গ্রেফতার
অর্থনীতির রূপকার এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে মৌলভীবাজারে নানা কর্মসূচি

অর্থনীতির রূপকার এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে মৌলভীবাজারে নানা কর্মসূচি

আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর জন্মস্থান মৌলভীবাজারের বাহারমর্দনে পরিবার, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল, শিরনি বিতরণ, অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং দরিদ্র প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ। পাশাপাশি বিনামূল্যে চক্ষু চিকিৎসাসহ বিভিন্ন সামাজিক কর্মসূচিরও আয়োজন করা হয়েছে।
এম সাইফুর রহমান ১৯৩২ সালের ৬ অক্টোবর মৌলভীবাজারের বাহারমর্দন গ্রামে জন্মগ্রহণ করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং দেশের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
বাংলাদেশের অর্থমন্ত্রী হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালনকালে তিনি জাতীয় সংসদে সর্বাধিক ১২টি বাজেট উপস্থাপনের রেকর্ড গড়েন। দেশের অর্থনৈতিক নীতি ও ব্যবস্থাপনায় তাঁর উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে করব্যবস্থার সংস্কার ও মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রবর্তন অন্যতম।
এ ছাড়া তিনি বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) এবং ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (ইফাদ) বাংলাদেশের গভর্নরের দায়িত্ব পালন করেন।
ভাষা আন্দোলনে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৫ সালে এম সাইফুর রহমানকে একুশে পদকে ভূষিত করা হয়।
২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারের বাহারমর্দনে নিজ বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের খড়িয়ালা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
প্রতিবছর তাঁর মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পারিবারিক কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে স্মরণ করা হয়। বাংলাদেশের অর্থনীতি ও রাজনীতিতে এম সাইফুর রহমানের অবদান নিয়ে এখনও বিভিন্ন মহলে আলোচনা ও মূল্যায়ন হয়ে থাকে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!