কুমিল্লা জেলা প্রতিনিধি: গত ৫ সেপ্টেম্বর কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন এর বি- চাপিতলা গ্রামের ১৭ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী খবির ভূইয়া গ্রেফতার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে এলাকাবাসী। বি চাপিতলা গ্রামের এরশাদ হত্যা মামলায় ও সন্ত্রাস বিরোধী আইনে বাঙ্গরা বাজার থানার এক নং তালিকা ভুক্ত শীর্ষ সন্ত্রাসী খবির কে শনিবার রাতে বি- চাপিতলা গ্রাম থেকে গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। তার বিরুদ্ধে হত্যা মামলা ১ টি, মাদক মামলা ৬ টি, চাঁদাবাজী মামলা ৩টি, অস্ত্র মামলা ১টি, ডাকাতি মামলা ১টি, মারামারি মামলা ৪টি ও সন্ত্রাস বিরোধী ১টি মামলা সহ মোট ১৭টি মামলা রয়েছে।
পুলিশ ও এলাকা সূত্রে জানা যায় যে, বিগত ১৫ বছরে এই খবির এলাকায় মাদক, চুরি,ডাকাতি ও চাঁদাবাজির বিশাল নেটওয়ার্ক তৈরি করেছে। এছাড়াও সাপ্তাহিক বেতনে বেশ কিছু কিশোর গ্যাং বা যুবকদের কে দিয়ে সিএনজি, বাইক, অটোসহ বাসা বাড়ীতে চুরি, মাদকের সিন্ডিকেট তৈরি করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল খবির।
শীর্ষ সন্ত্রাসী খবির ভূইয়া বি চাপিতলা গ্রামের ভূইয়া বাড়ীর মোখলেছ মিয়ার ছেলে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আলম বলেন বাঙ্গরা বাজার থানার এক নং তালিকা ভুক্ত শীর্ষ সন্ত্রাসী খবির কে একটি হত্যা মামলা ও সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার করে রোববার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।শীর্ষ সন্ত্রাসী খবির গ্রেফতার হওয়ায় বাঙ্গরা বাজার থানার পুলিশ কে ধন্যবাদ জানিয়েছেন রামচন্দ্রপুরের এলাকাবাসী।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply