সংবাদ শিরোনাম:
সৌদি আরব সফরে যাচ্ছেন সাংবাদিক মিজানুর রহমান নারীর চিৎকার শুনে ছুটলেন সার্জেন্ট, ছিনতাইকারী আটক করে উদ্ধার করলেন মোবাইল পূজা উদযাপন ফ্রন্টের মৌলভীবাজার পৌর কমিটি গঠন,চন্দন রায় সভাপতি, পাপন সম্পাদক বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন ও দেশীয় সংস্কৃতির দুর্দিন রাজৈরে সেকান্দার আলির হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, ১৪ আসামি খালাস কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মৌলভীবাজারে KSRM রডের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগর চা বাগানে ৫০০ টাকা দৈনিক মজুরি, ভূমির অধিকার ও মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে ঈদে মীলাদুন্নবী (সা:)মাহফিল সম্পন্ন মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা সহ ১ যুবক গ্রেফতার
মুন্সিবাজার ইউনিয়নে ভিডব্লিউবি সুবিধাভোগীদের নিয়ে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুন্সিবাজার ইউনিয়নে ভিডব্লিউবি সুবিধাভোগীদের নিয়ে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আব্দুল বাছিত খান (মৌলভীবাজার) প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভিডব্লিউবি (VWB) কর্মসূচির সুবিধাভোগীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার। এ সময় ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দসহ ভিডব্লিউবি কর্মসূচির সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় ভিডব্লিউবি কর্মসূচির বিভিন্ন দিক, সুবিধাভোগীদের করণীয় এবং সরকারি সুযোগ-সুবিধার যথাযথ ব্যবহারের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সুবিধাভোগীদের বিভিন্ন সমস্যা ও মতামত নিয়ে মতবিনিময় করা হয়।
সভায় বক্তারা সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা সঠিকভাবে কাজে লাগিয়ে সুবিধাভোগীদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!