সংবাদ শিরোনাম:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল – ঢাকা মহানগর উত্তরের পুষ্পস্তবক অর্পণ শিবগঞ্জের কাঠগাড়া জোনাবিয়া দাখিল মাদ্রাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজৈরে ১৫০ পিস ইয়াবা ও ৭৫ গ্রাম গাঁজা সহ একজন গ্রেপ্তার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা প্রতিযোগিতায় উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার চার শিক্ষার্থীর সাফল্য তদন্তে বিশেষ সাফল্য, পুরস্কৃত শ্রীমঙ্গল থানার এসআই পারভেজ ভূইয়া আবারও শ্রেষ্ঠ ওসি মৌলভীবাজার সদরের সাইফুল ইসলাম। অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবায় কৃতিত্বের স্বীকৃতি কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, ৮ জন আটক শ্রীমঙ্গলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার- ১ মাদারীপুরে মাদকাসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতন মূলক সভা
মৌলভীবাজারে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হলেন মোঃ সাইফুল ইসলাম

মৌলভীবাজারে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হলেন মোঃ সাইফুল ইসলাম

আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সাইফুল হকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম।

সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন, বিভিন্ন সমস্যা ও সমাধান এবং জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, পেশাদারিত্ব এবং মানসিক ও শারীরিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করা হয়।

সভা শেষে আগস্ট/২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পর্যায়ে পুরস্কার প্রদান করা হয়। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম।

এছাড়া শ্রেষ্ঠ এসআই সদর মডেল থানার এসআই রিপটন পুরকায়স্থ , শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার জুড়ী ট্রাফিকের টিএসআই মোঃ আলাউদ্দিন এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা হিসেবে শ্রীমঙ্গল থানার এএসআই মোঃ আবু হানিফ নির্বাচিত হন।

এর পাশাপাশি আলোচিত দস্যতা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারের জন্য সদর মডেল থানার এসআই জয়ন্ত সরকার এবং সিডিএমএসে উল্লেখযোগ্য সংখ্যক মামলা এবং ওয়ারেন্ট এন্ট্রি করার জন্য সদর কোর্টের সিডিএমএস অপারেটর কনস্টেবল নজরুল ইসলামকে পুরস্কৃত করা হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবুল খয়ের, জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!