সংবাদ শিরোনাম:
পূজা উদযাপন ফ্রন্টের মৌলভীবাজার পৌর কমিটি গঠন,চন্দন রায় সভাপতি, পাপন সম্পাদক বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন ও দেশীয় সংস্কৃতির দুর্দিন রাজৈরে সেকান্দার আলির হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, ১৪ আসামি খালাস কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মৌলভীবাজারে KSRM রডের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগর চা বাগানে ৫০০ টাকা দৈনিক মজুরি, ভূমির অধিকার ও মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে ঈদে মীলাদুন্নবী (সা:)মাহফিল সম্পন্ন মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা সহ ১ যুবক গ্রেফতার কমলগঞ্জের ধলাই নদীতে পড়ে নিখোঁজ টমটম চালক প্রিতম এরিক কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কুলাউড়ায় পূজা উদযাপন পরিষদের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

কুলাউড়ায় পূজা উদযাপন পরিষদের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

বিশেষ প্রতিনিধি :- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় টিলাগাঁও ইউনিয়নের সালন গ্রামে শ্রী শ্রী হরি মন্দিরে অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন টিলাগাঁও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আহবায়ক সত্য রঞ্জন সেন।

সদস্য সচিব তপন দত্তের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন- মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মহিম দে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অরুনাভ দে। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অজয় দাস।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন- টিলাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. আব্বাস আলী, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান ছয়ফুল, সিনিয়র সহসভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক প্রজেশ দেব, কুলাউড়া উপজেলা কমিটির সহসভাপতি প্রদীপ দত্ত ও সত্যজিত পাল, যুগ্ম সম্পাদক সুজিত দে ও তুষার কান্তি দে, পৌর কমিটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত দেব ও উপজেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক বিষ্ণু পদ দত্ত।

বক্তব্য দেন- হাজীপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি রামকৃষ্ণ ভট্টাচার্য, সালন শ্রী শ্রী হরিমন্দির কমিটির সাবেক সভাপতি সুভাষ দে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের টিলাগাঁও ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক বিভাষ ভট্টাচার্য, সাবেক ইউপি সদস্য মো. দেওয়ান আলী, মন্ডপ কমিটির পক্ষে শুভেন্দু বিকাশ দেব শিলু, তপন কুমার দেব ও লংলা চা বাগানের সুমন গৌড়।
অনুষ্ঠানে গীতা পাঠ করেন সুনির্মল মিত্র শিবু,
শোক প্রস্তাব পাঠ করেন অমর চন্দ্র দে। স্বাগত বক্তব্য দেন বিক্রম দত্ত।
সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে নিধুবন ধরকে সভাপতি ও তপন দত্তকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ###

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!