সংবাদ শিরোনাম:
সৌদি আরব সফরে যাচ্ছেন সাংবাদিক মিজানুর রহমান নারীর চিৎকার শুনে ছুটলেন সার্জেন্ট, ছিনতাইকারী আটক করে উদ্ধার করলেন মোবাইল পূজা উদযাপন ফ্রন্টের মৌলভীবাজার পৌর কমিটি গঠন,চন্দন রায় সভাপতি, পাপন সম্পাদক বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন ও দেশীয় সংস্কৃতির দুর্দিন রাজৈরে সেকান্দার আলির হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, ১৪ আসামি খালাস কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মৌলভীবাজারে KSRM রডের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগর চা বাগানে ৫০০ টাকা দৈনিক মজুরি, ভূমির অধিকার ও মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে ঈদে মীলাদুন্নবী (সা:)মাহফিল সম্পন্ন মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা সহ ১ যুবক গ্রেফতার
কমলগঞ্জের মুন্সিবাজারে ১০ম বার্ষিক সীরাতুন্নবী (সা.) সম্মেলন সম্পন্ন

কমলগঞ্জের মুন্সিবাজারে ১০ম বার্ষিক সীরাতুন্নবী (সা.) সম্মেলন সম্পন্ন

আব্দুল বাছিত খান (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে ১০ম বার্ষিক সীরাতুন্নবী (সা.) সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাদ জোহর থেকে মধ্যরাত পর্যন্ত মুন্সিবাজারের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয় হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সীরাতুন্নবী (সা.) সম্মেলন বাস্তবায়ন কমিটি, মুন্সিবাজারের উদ্যোগে আয়োজিত সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মুফতি মুশাহিদ আলী কাসেমী, সিলেট। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জাফর আহমদ হেলালী (ঢাকা), মাওলানা নুরুল মুওয়াক্কিন জুনাইদ (মাধবপুর), মুফতি হিফজুর রহমান ফুয়াদ ও মুফতি শামসুল ইসলামসহ বিভিন্ন আলেম-ওলামা।
সম্মেলনে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও সুন্নাহ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তাঁরা নবীজির আদর্শ অনুসরণ করে ব্যক্তিজীবন ও সমাজজীবনে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সাহিত্যরত্ন আশরাফ হোসেন ট্রাস্টের সহযোগিতায় অনুষ্ঠিত ১০ম বার্ষিক এ সীরাতুন্নবী (সা.) সম্মেলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!