শেখ সাজেদুল হক (বোরাক) :
মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে মাদারীপুর সদর মডেল থানা এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মেহেদী মাতুব্বর (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৭টা ২৫ মিনিটের দিকে সদর মডেল থানাধীন মধ্য ঝিকরহাটি এলাকার শহীদ দর্জির মালিকানাধীন গাছের বাগানে অভিযান চালানো হয়। এ সময় খৈয়ারভাঙ্গা এলাকার জাফর মাতুব্বরের ছেলে মেহেদী মাতুব্বরের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার মেহেদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply