আব্দুল বাছিত খান,মৌলভীবাজার :মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারের হরিশ্বরণে পবিত্র ঈদে মীলাদুন্নবী ﷺ উপলক্ষে লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। শত শত মুসল্লির উপস্থিতিতে হরিশ্বরণ ফুরকানিয়া জামে মসজিদ প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ জুমা শুরু হয়ে রাত সাড়ে ১টা পর্যন্ত এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে হরিশ্বরণ এলাকার প্রয়াত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন হাজি আব্দুস ছোবহান ও মিজানুর রহমান তরফদার। প্রধান অতিথির বক্তব্য দেন মাওলানা নুরুল আমিন আনোয়ারী। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন সিলেটের মাওলানা মুফতি নেছার উদ্দীন আহমদ।
এ ছাড়া মাওলানা শাহ ফয়সল আহমদ হেলালী (কুমিল্লা), মাওলানা মুফতি নিজাম উদ্দীন (আব্বাসী মঞ্জিল, জৈনপুর, ঢাকা)সহ স্থানীয় ওলামায়ে কেরাম বক্তব্য দেন।
বক্তারা মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর জীবন, আদর্শ ও মানবতার প্রতি তাঁর শিক্ষা নিয়ে আলোচনা করেন।
মাহফিল পরিচালনা করেন লতিফিয়া ইসলামী যুব সংঘের সভাপতি শায়েক আহমদ।
মাহফিল সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের পক্ষ থেকে অতিথি, আলেম-ওলামা, গণমাধ্যমকর্মী, উপস্থিত মুসল্লি এবং দেশ-বিদেশ থেকে বিভিন্নভাবে সহযোগিতাকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
লতিফিয়া ইসলামী যুব সংঘের সভাপতি শায়েক আহমদ বলেন, ‘মোবারক মাহফিল সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে যারা উপস্থিত থেকে সহযোগিতা করেছেন এবং দেশ-বিদেশ থেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, সবার প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। মহান আল্লাহ সবার মেহনত ও সহযোগিতা কবুল করুন এবং উত্তম বিনিময় দান করুন।’
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply