সংবাদ শিরোনাম:
পূজা উদযাপন ফ্রন্টের মৌলভীবাজার পৌর কমিটি গঠন,চন্দন রায় সভাপতি, পাপন সম্পাদক বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন ও দেশীয় সংস্কৃতির দুর্দিন রাজৈরে সেকান্দার আলির হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, ১৪ আসামি খালাস কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মৌলভীবাজারে KSRM রডের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগর চা বাগানে ৫০০ টাকা দৈনিক মজুরি, ভূমির অধিকার ও মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে ঈদে মীলাদুন্নবী (সা:)মাহফিল সম্পন্ন মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা সহ ১ যুবক গ্রেফতার কমলগঞ্জের ধলাই নদীতে পড়ে নিখোঁজ টমটম চালক প্রিতম এরিক কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
রাজনগর চা বাগানে ৫০০ টাকা দৈনিক মজুরি, ভূমির অধিকার ও মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

রাজনগর চা বাগানে ৫০০ টাকা দৈনিক মজুরি, ভূমির অধিকার ও মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

আব্দুল বাছিত খান,মৌলভীবাজার : চা শ্রমিক নেত্রী গীতা রানী কানুর নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে মৌলভীবাজারের রাজনগর চা বাগান। গীতা রানী কানুর মুক্তি ও চা শ্রমিক নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাগানের সর্বস্তরের শ্রমিকরা কর্মবিরতি পালন করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজনগর চা বাগানে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় শ্রমিকরা গীতা রানী কানুর অবিলম্বে নিঃশর্ত মুক্তি, শ্রমিক নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবি জানান। এছাড়া চা শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করা, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল এবং প্রশাসন নিয়োগের মাধ্যমে নিরপেক্ষ কমিটির অধীনে ইউনিয়নের নির্বাচন দেওয়ার দাবিও জানানো হয়। বাগান পঞ্চায়েত সভাপতি মন্টু নুনিয়া-এর সভাপতিত্বে এবং নারায়ণ গড়াইত-এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশি, বাগানের সেকেন্ড পঞ্চায়েত দুলন অলমেট, মধু রজক, বাবুল পাশী মেম্বার, রাধামহন নুনিয়া, মহিলা সদস্য গাংগাজলি নুনিয়া, বাসন্তি রবিদাস ও রাধা জলি নুনিয়া প্রমুখ। বক্তারা বলেন, গীতা রানী কানুর নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং চা শ্রমিক নেতৃবৃন্দের ওপর দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে চা শ্রমিকদের ন্যায্য মজুরি, ভূমির অধিকার ও সাংগঠনিক অধিকার নিশ্চিত করতে হবে। বক্তারা আরও বলেন, শ্রমিকদের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো উপেক্ষা করে তাদের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। দাবি আদায়ে প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও তারা ঘোষণা করেন। মানববন্ধন শেষে চা শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাগানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় গীতা রানী কানুর মুক্তি, মামলা প্রত্যাহার ও শ্রমিকদের দাবি বাস্তবায়নের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন আন্দোলনকারীরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!