ইন্জিঃমোঃমিজানুর রহমান(বিশেষ প্রতিনিধি):
মৌলভীবাজারে দেশের অন্যতম শীর্ষস্থানীয় রড উৎপাদনকারী প্রতিষ্ঠান KSRM-এর উদ্যোগে প্রকৌশলী, নির্মাণ শ্রমিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্মাণকাজে মানসম্মত রডের ব্যবহার, গুণগত মান, আধুনিক নির্মাণ প্রযুক্তি এবং বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় KSRM-এর পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী মহাব্যবস্থাপক মোজাম্মেল হক চৌধুরী, ব্যবস্থাপক (বিজনেস ডেভেলপমেন্ট) সাইফ মাওলা শামীম, উপ-ব্যবস্থাপক (মার্কেটিং অ্যান্ড সেলস) মো. সিরাজুল ইসলাম, ব্র্যান্ড কর্মকর্তা মো. মুন রহমান মুন্না এবং টেরিটরি কর্মকর্তা (মার্কেটিং অ্যান্ড সেলস), মৌলভীবাজারের হিমাশীষ দাস জয়।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার অবসরপ্রাপ্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আবুল হোসেন খান, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মুমিন, আল-আমীন বিল্ডিং ডিজাইনের ব্যবস্থাপনা পরিচালক ও ইন্জিঃমোঃ মিজানুর রহমান, অনিপ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্সির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবুল কাশেম, হাজী আব্দুল খালিক অ্যান্ড সন্সের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ এবং ইসমাইল স্যানিটারী মার্টের ব্যবস্থাপনা পরিচালক আশফাক আহমেদ চৌধুরী।
মতবিনিময় সভায় বক্তারা নির্মাণ খাতে প্রকৌশলী, ব্যবসায়ী ও নির্মাণশ্রমিকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং নির্মাণকাজে গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি KSRM-এর বিভিন্ন পণ্য, গুণগত মান ও বাজারসংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয়।
সভায় মৌলভীবাজারের বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী, নির্মাণসংশ্লিষ্ট ব্যবসায়ী ও নির্মাণ শ্রমিকরা অংশ নেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply