সংবাদ শিরোনাম:
সৌদি আরব সফরে যাচ্ছেন সাংবাদিক মিজানুর রহমান নারীর চিৎকার শুনে ছুটলেন সার্জেন্ট, ছিনতাইকারী আটক করে উদ্ধার করলেন মোবাইল পূজা উদযাপন ফ্রন্টের মৌলভীবাজার পৌর কমিটি গঠন,চন্দন রায় সভাপতি, পাপন সম্পাদক বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন ও দেশীয় সংস্কৃতির দুর্দিন রাজৈরে সেকান্দার আলির হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, ১৪ আসামি খালাস কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মৌলভীবাজারে KSRM রডের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগর চা বাগানে ৫০০ টাকা দৈনিক মজুরি, ভূমির অধিকার ও মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে ঈদে মীলাদুন্নবী (সা:)মাহফিল সম্পন্ন মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা সহ ১ যুবক গ্রেফতার
নারীর চিৎকার শুনে ছুটলেন সার্জেন্ট, ছিনতাইকারী আটক করে উদ্ধার করলেন মোবাইল

নারীর চিৎকার শুনে ছুটলেন সার্জেন্ট, ছিনতাইকারী আটক করে উদ্ধার করলেন মোবাইল

আব্দুল বাছিত খান,মৌলভীবাজার : দায়িত্ব পালনকালে এক নারীর চিৎকার শুনে ছি*ন*তা*ই*কারীর পিছু ধাওয়া করে তাকে আ*ট*ক এবং ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন উ*দ্ধা*র করেছেন শ্রীমঙ্গল থানার সার্জেন্ট রয়েল দেবনাথ। নিজের দায়িত্ববোধ ও তাৎক্ষণিক পদক্ষেপে ছি*ন*তা*ই*য়ে*র ঘটনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডের গদার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, কালীঘাট রোডের বাসিন্দা এক নারী মোবাইল ফোন হাতে রাস্তা পার হওয়ার সময় এক ব্যক্তি জো*র*পূ*র্বক তার মোবাইল ফোন ছি*নি*য়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ওই নারী চিৎকার শুরু করলে কাছেই দায়িত্ব পালনরত সার্জেন্ট রয়েল দেবনাথ বিষয়টি শুনতে পান। কোনো সময়ক্ষেপণ না করে তিনি তাৎক্ষণিকভাবে ছি*ন*তা*ই*কা*রীর পিছু ধাওয়া করেন। একপর্যায়ে সার্জেন্ট রয়েল দেবনাথ ছি*ন*তা*ই*কা*রী*কে ধরে ফেলেন। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে তার কাছ থেকে ছি*নি*য়ে নেওয়া মোবাইল ফোনটিও উ*দ্ধা*র করেন তিনি।
আটক ছি*ন*তা*ই*কা*রী মোঃ রাকিব এবং উদ্ধার হওয়া মোবাইল ফোনটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল থানায় সোপর্দ করা হয়েছে।
দায়িত্ব পালনরত অবস্থায় অপরাধ সংঘটিত হতে দেখে দ্রুত ঘটনাস্থলে এগিয়ে গিয়ে ছি*ন*তা*ইকারীকে আটক ও মোবাইল ফোন উদ্ধারের ঘটনায় সার্জেন্ট রয়েল দেবনাথের তাৎক্ষণিক পদক্ষেপ ও দায়িত্বশীলতার বিষয়টি স্থানীয়দের মধ্যে প্রশংসা পেয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!