সংবাদ শিরোনাম:
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা প্রতিযোগিতায় উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার চার শিক্ষার্থীর সাফল্য তদন্তে বিশেষ সাফল্য, পুরস্কৃত শ্রীমঙ্গল থানার এসআই পারভেজ ভূইয়া আবারও শ্রেষ্ঠ ওসি মৌলভীবাজার সদরের সাইফুল ইসলাম। অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবায় কৃতিত্বের স্বীকৃতি কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, ৮ জন আটক শ্রীমঙ্গলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার- ১ মাদারীপুরে মাদকাসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতন মূলক সভা কোতয়ালীতে ৩ শতাধিক গ্রেফতার হজ যাত্রী কোটা বাড়ানোর আশ্বাস দিয়েছে সৌদি আরব যুগের সঙ্গে তাল মেলানো, নাকি অন্ধকারের পথে এগিয়ে যাওয়া?
কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ

কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ

আব্দুল বাছিত খান,মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জের অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও সততা স্টোরের শুভ উদ্বোধন হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রহিমপুর ইউনিয়নের অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে দূর্নীতি দমন কমিশনের আয়োজনে ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা উপকরণ বিতরণ ও সততা স্টোরের শুভ উদ্বোধন করেন দুদক সমন্বিত হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. এরশাদ মিয়া।

অভয় চরণ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আসিশ বিজয় দেব কানুনঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন, সুজা মেমোরিয়াল কলেজের গভর্নিং বডির সভাপতি দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হান্নান চিনু, শ্রীমঙ্গল উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফি আহমেদ চৌধুরী, কমলগঞ্জ দুপ্রকের সহসভাপতি আহমদ সিরাজ, প্রতাপ চন্দ্র সিংহ, সাধারণ সম্পাদক আহমদ শোকরানা, অভয় চরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজ্জাদুর রহমান, কমলগঞ্জ দুপ্রক সদস্য আব্বাস আলী, লুৎফুর নাহার, সিদ্দেক আলী, জাহাঙ্গীর আলম প্রমুখ। দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!