সংবাদ শিরোনাম:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল – ঢাকা মহানগর উত্তরের পুষ্পস্তবক অর্পণ শিবগঞ্জের কাঠগাড়া জোনাবিয়া দাখিল মাদ্রাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজৈরে ১৫০ পিস ইয়াবা ও ৭৫ গ্রাম গাঁজা সহ একজন গ্রেপ্তার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা প্রতিযোগিতায় উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার চার শিক্ষার্থীর সাফল্য তদন্তে বিশেষ সাফল্য, পুরস্কৃত শ্রীমঙ্গল থানার এসআই পারভেজ ভূইয়া আবারও শ্রেষ্ঠ ওসি মৌলভীবাজার সদরের সাইফুল ইসলাম। অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবায় কৃতিত্বের স্বীকৃতি কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, ৮ জন আটক শ্রীমঙ্গলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার- ১ মাদারীপুরে মাদকাসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতন মূলক সভা
কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে আলেচনাসভা ও র‍্যালি অনুষ্ঠিত

কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে আলেচনাসভা ও র‍্যালি অনুষ্ঠিত

আব্দুল বাছিত খান,মৌলভীবাজার প্রতিনিধি:
“শিক্ষকদের পাশে, পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস- ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (৫ অক্টোবর)সকাল ১১টায় উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার।উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, এনামূর রহিম বাবর,কমলগঞ্জ সরকারি গণমহা বিদ্যালয়ের প্রভাষক জয়দ্বীপ পাল সংগ্রাম, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের প্রভাষিকা রাবেয়া খাতুন,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র পাল,কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুমিন,ধীরেন্দ্র কুমার সিংহ, সলমান আলী,সফাত আলী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.আলাউদ্দিন, কমলগঞ্জ প্রেসক্লাবে সাধারন সম্পাদক আহমেদুজ্জামান আলম,সাংবাদিক নির্মল সিংহ পলাশসহ উপজেলার বিভিন্ন স্তরের শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও সুধীজনরা অংশ নেন। বক্তারা শিক্ষকদের অধিকার, মর্যাদা এবং পেশাগত সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, একটি উন্নত ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অতুলনীয়। শিক্ষকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করা না গেলে মানসম্মত শিক্ষা অর্জন সম্ভব নয়।
সভায় শিক্ষক নেতারা বলেন,যুগোপযোগী ও বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হলে শিক্ষকদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিকল্প নেই। আলোচনা শেষে উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক মো.ফরিদ আহমদ নির্বাচিত হওয়ায় শিক্ষক সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়,পরে সকলের অংশগ্রহণে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!