সংবাদ শিরোনাম:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল – ঢাকা মহানগর উত্তরের পুষ্পস্তবক অর্পণ শিবগঞ্জের কাঠগাড়া জোনাবিয়া দাখিল মাদ্রাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজৈরে ১৫০ পিস ইয়াবা ও ৭৫ গ্রাম গাঁজা সহ একজন গ্রেপ্তার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা প্রতিযোগিতায় উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার চার শিক্ষার্থীর সাফল্য তদন্তে বিশেষ সাফল্য, পুরস্কৃত শ্রীমঙ্গল থানার এসআই পারভেজ ভূইয়া আবারও শ্রেষ্ঠ ওসি মৌলভীবাজার সদরের সাইফুল ইসলাম। অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবায় কৃতিত্বের স্বীকৃতি কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, ৮ জন আটক শ্রীমঙ্গলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার- ১ মাদারীপুরে মাদকাসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতন মূলক সভা
মাদারীপুর সদর মডেল থানা এলাকা হতে ২২০ (দুইশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার 

মাদারীপুর সদর মডেল থানা এলাকা হতে ২২০ (দুইশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার 

মাদারীপুর জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ ফজলে এলাহী মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্সের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে চলমান সাড়াঁশি অভিযান পরিচালনা কালে মাদারীপুর সদর মডেল থানা এলাকা হতে ২২০ (দুইশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০৫ (পাঁচ) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে।

 

শেখ সাজেদুল হক (বোরাক): মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনাকালে ০১। ১০/০৯/২০২৬ খ্রি. ১৬.১৫ ঘটিকার সময় মাদারীপুর জেলার মাদারীপুর সদর মডেল থানাধীন ধুরাইল সরদারকান্দি সাকিনস্থ আউয়াল খালাসীর বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে ধৃত আসামী ১। মোঃ রাজিব মোড়ল (২৬), পিতা- মৃত আক্কাছ আলী মোড়ল, ২। মোঃ রাসেল মোল্লা (৪০), পিতা- মৃত মোফাজ্জল মোল্লা, উভয় সাং- ইটখোলা বাজিতপুর, থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুরদের দখল হতে 1৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। ২। ১০/০৯/২০২৬ খ্রি. ১৭.২৫ ঘটিকা মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানাধীন তরমুগুরিয়া সাকিনস্থ ইউআই স্কুল রোড সংলগ্ন জনৈক কাকলী বেগমের ভাড়াটিয়া ধৃত আসামী রাজিব ঢালীর বাসা হতে ধৃত আসামী ১। মোঃ রাজিব ঢালী (৩২), পিতা- মৃত মোস্তফা ঢালী, সাং- নতুন মাদারীপুর ঢালীবাড়ি, ২। রাব্বি মৃধা(২০), পিতা- হাবিব মৃধা, সাং-কলেজ রোড, নিরাময় হাসপাতালের পিছনে, ৩। মোঃ বাবু মীর (৩৫), পিতা- এমদাদ মীর, সাং- বাদামতলা, আমিরাবাদ, সর্বথানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুরদের দখল হতে ৭০ (সত্তুর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। মোট ২২০ (দুইশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০৫ (পাঁচ) জন আসামী গ্রেফতার।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!