সংবাদ শিরোনাম:
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা প্রতিযোগিতায় উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার চার শিক্ষার্থীর সাফল্য তদন্তে বিশেষ সাফল্য, পুরস্কৃত শ্রীমঙ্গল থানার এসআই পারভেজ ভূইয়া আবারও শ্রেষ্ঠ ওসি মৌলভীবাজার সদরের সাইফুল ইসলাম। অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবায় কৃতিত্বের স্বীকৃতি কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, ৮ জন আটক শ্রীমঙ্গলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার- ১ মাদারীপুরে মাদকাসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতন মূলক সভা কোতয়ালীতে ৩ শতাধিক গ্রেফতার হজ যাত্রী কোটা বাড়ানোর আশ্বাস দিয়েছে সৌদি আরব যুগের সঙ্গে তাল মেলানো, নাকি অন্ধকারের পথে এগিয়ে যাওয়া?
বাগেরহাটের রামপালে আন্তর্জাতিক নারী দিবসে গ্রামীণ মেলা

বাগেরহাটের রামপালে আন্তর্জাতিক নারী দিবসে গ্রামীণ মেলা

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি:

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাগেরহাটের রামপালে গ্রামীণ মেলার আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার ফয়লাহাট মোড়ে ক্লাইমেট রেজিলিয়েন্স ফার্মিং মার্কেট এক্সেল ফর উইমেন্স প্রকল্পের আওতায় এ মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলার উজলকুড় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও মহিলা সদস্য বিউটি বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, বিএনপি নেতা আক্তারুজ্জামান মোড়ল, মহিলা ইউপি সদস্য আসমা বেগম। এ সময় আইআরভি’র ফিল্ড ফ্যাসেলিটেটর মো. আলীমুজ্জামান এবং সৌরভ ভদ্র সভা পরিচালনা করেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ এর পূর্বে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এবং মেলা পরিদর্শন করেন। গ্রামীন নারীরা তাদের উৎপাদিত পণ্য, হস্তশিল্প, সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পসহ নানান ধরণের পণ্য স্টলগুলোতে প্রদর্শন ও বিক্রি করেন। এমন গ্রামীন মেলা বিশেষ করে নারীদের পণ্য উৎপাদন ও বিক্রিতে উৎসাহ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!