সংবাদ শিরোনাম:
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা প্রতিযোগিতায় উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার চার শিক্ষার্থীর সাফল্য তদন্তে বিশেষ সাফল্য, পুরস্কৃত শ্রীমঙ্গল থানার এসআই পারভেজ ভূইয়া আবারও শ্রেষ্ঠ ওসি মৌলভীবাজার সদরের সাইফুল ইসলাম। অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবায় কৃতিত্বের স্বীকৃতি কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, ৮ জন আটক শ্রীমঙ্গলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার- ১ মাদারীপুরে মাদকাসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতন মূলক সভা কোতয়ালীতে ৩ শতাধিক গ্রেফতার হজ যাত্রী কোটা বাড়ানোর আশ্বাস দিয়েছে সৌদি আরব যুগের সঙ্গে তাল মেলানো, নাকি অন্ধকারের পথে এগিয়ে যাওয়া?

ভ্রমণে যা মনে রাখবেন

মডেল : সাদিয়া সিঁথি

লাইফস্টাইল ডেস্ক : আগে আমাদের দেশের অধিকাংশ মানুষেরই ধ্যানধারণা ছিল, শীতকালটাই শুধু ভ্রমণের মৌসুম। কিন্তু এখন তা অনেকটাই বদলে গেছে। এই বদলে যাওয়ার ফলে মানুষ এখন সারা বছরই নিজেদের সুযোগমতো ঘুরে বেড়ায়। আগে যারা ভ্রমণ মানে বিলাসিতা ভাবত, তারাও এখন ভ্রমণে বেশ আগ্রহী। প্রচুর উদ্যমী হতে হলে ভ্রমণের বিকল্প নেই।

ভ্রমণ বিষয়ে প্রথম পরামর্শ হওয়া উচিত, পর্যটন বিষয়ে >প্রশিক্ষণহীন, মুনাফালোভী ভ্রমণ ব্যবসায়ীদের কাছ থেকে সেবা নেবেন না। যে প্রতিষ্ঠানটি থেকে আপনি সেবা নিতে চাইছেন, তাদের বিষয়ে খোঁজখবর করে তারপর টাকা দিন। দলবদ্ধভাবে ঘুরতে গেলে খরচটা কিছু কমে আসে। এতে ট্যুর অপারেটরদের গাইডের মাধ্যমে সহজেই দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করা যায়। কোনো প্রতিষ্ঠানের অফারে আকৃষ্ট না হয়ে মানসম্পন্ন, অভিজ্ঞ ও দক্ষ ট্যুর অপারেটরগুলো খুঁজে বের করুন এবং তাদের সেবা নিন।  যেখানে ঘুরতে যাবেন, সেখানে ট্যুরিস্ট পুলিশ আছে কি না, খোঁজ নিন। যেকোনো প্রয়োজনে তাদের সহায়তা নিন। ঘুরতে গিয়ে পরিবেশ ও প্রতিবেশের প্রতি খেয়াল রাখুন এবং স্থানীয় সংস্কৃতির প্রতি সম্মান রাখুন। ছোটখাটো ব্যাপারে সহনশীল মানসিকতা রাখার চেষ্টা করুন। ভ্রমণে দলবদ্ধ থাকার নিয়মাবলি মেনে চলুন। মাত্রাতিরিক্ত উচ্ছ্বাস পরিহার করুন। অতি উৎসাহীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হন। অযথা হুল্লোড় করে অন্যদের বিরক্তির কারণ হবেন না।

পাহাড়, বন বা জঙ্গলে ভ্রমণকালীন শৃঙ্খলা বজায় রাখুন।

ব্যাগের বোঝা না বাড়িয়ে ভ্রমণোপযোগী পোশাক ও প্রয়োজনীয় ওষুধপত্র সঙ্গে রাখুন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!