সংবাদ শিরোনাম:
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা প্রতিযোগিতায় উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার চার শিক্ষার্থীর সাফল্য তদন্তে বিশেষ সাফল্য, পুরস্কৃত শ্রীমঙ্গল থানার এসআই পারভেজ ভূইয়া আবারও শ্রেষ্ঠ ওসি মৌলভীবাজার সদরের সাইফুল ইসলাম। অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবায় কৃতিত্বের স্বীকৃতি কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, ৮ জন আটক শ্রীমঙ্গলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার- ১ মাদারীপুরে মাদকাসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতন মূলক সভা কোতয়ালীতে ৩ শতাধিক গ্রেফতার হজ যাত্রী কোটা বাড়ানোর আশ্বাস দিয়েছে সৌদি আরব যুগের সঙ্গে তাল মেলানো, নাকি অন্ধকারের পথে এগিয়ে যাওয়া?
মৌলভীবাজারে বিএনপি নেত্রী শ্যামলী সুত্রধরকে অব্যাহতি

মৌলভীবাজারে বিএনপি নেত্রী শ্যামলী সুত্রধরকে অব্যাহতি

আব্দুল বাছিত খান,মৌলভীবাজার:
দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নারী সদস্য শ্যামলী সূত্রধরকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলের এই আকস্মিক সিদ্ধান্তে তিনি অত্যন্ত মর্মাহত বলে জানিয়েছেন। বুধবার (২১ অক্টোবর) রাতে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্যসচিব মো. আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, বিএনপির গঠনতন্ত্র, নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগ দলীয় হাইকমান্ডের দৃষ্টিগোচর হয়েছে, যা সাধারণ জনগণের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এর পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে শ্যামলী সূত্রধরকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে। সিদ্ধান্তের অনুলিপি বিএনপির কেন্দ্রীয় কমিটি এবং সিলেট বিভাগীয় পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছেও পাঠানো হয়েছে।
এ বিষয়ে শ্যামলী সূত্রধর বলেন, দলের এই আকস্মিক সিদ্ধান্তে আমি অত্যন্ত মর্মাহত। এই মুহূর্তে মানসিক পরিস্থিতির কারণে আনুষ্ঠানিকভাবে বিশদ কোনো মন্তব্য করা আমার জন্য কঠিন। দল এবং সহকর্মীদের প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা সর্বদা রয়েছে। সময় হলে এবং পরিস্থিতি বিবেচনা করে খুব শিগগিরই আমি আমার অবস্থান সংবাদমাধ্যমের সামনে তুলে ধরব।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!