আব্দুল বাছিত খান,মৌলভীবাজার:
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌর শাখার আওতাধীন ৮ নং ওয়ার্ড শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। ২১ ই অক্টোবর ২০২৬ ঈসায়ী, বুধবার বাদ এশা, হযরত শাহ আজম হিফজুল কুরআন দরগাহ মডেল মাদ্রাসা হলরুমে কাউন্সিল অনুষ্ঠিত হয়।কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পৌর শাখার সভাপতি মো. বুরহান উদ্দিন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আকরাম হোসেন তালুকদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর আল ইসলাহ’র সভাপতি মাওলানা মোজাহিদ আলী আজমী, কমলগঞ্জ পৌর ৯ নং ওয়ার্ড আল-ইসলাহ`র সাধারণ সম্পাদক হিফজুর রহমান সিজিল, কমলগঞ্জ পৌর তালামীযের সহ- সাংগঠনিক সম্পাদক মো. তোফায়েল আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক, মুস্তাকিম আহমদ। কাউন্সিলে মো. উসমান গনি -কে সভাপতি মো. সাকিব আহমদ -কে সাধারণ সম্পাদক ও আশরাফুল ইসলাম -কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন সহ-সভাপতি আবু তালহা রুহান, রাফি আহমদ, সায়েল আহমদ, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাজিম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ান আহমদ, প্রচার সম্পাদক ফাহিম আহমদ, সহ-প্রচার সম্পাদক এমাদ আহমদ, অর্থ সম্পাদক রুহান আহমদ, অফিস সম্পাদক আব্দুল মোছাব্বির, সহ-অফিস সম্পাদক ইয়াসিন আলী, প্রশিক্ষণ সম্পাদক আরিফুল ইসলাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক সাইফ আহমদ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাহি আহমদ, সহ-শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক রিমন আহমদ, জিহান আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাহিদ আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাকিব আহমদ, সদস্য- ইব্রাহিম মিয়া, সোহান আহমদ, রায়হান আহমদ।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply